
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠান আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ বার্ষিক পরিক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন)ধুনট বাজার সোনামুখি রোডে মুসলিম খান কমপ্লেক্সের তৃতীয় তালায় অবস্থিত আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ বার্ষিক পরিক্ষা প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে গেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
প্রিন্সিপাল কাজী সুলতান বলেন আমরা আল-কুরআন একাডেমিক স্কুলকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্যে ডিসিপ্লিন থেকে শুরু করে লেখাপড়ার মান সবকিছুকে আধুনিকায়ন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬ দুই শিফটে শুরু হয়েছে।আমি আশা রাখি আমাদের এই নিয়মকানুন এবং লেখাপড়ার মান শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে বড় একটি জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ।




























