
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা আমির সহ:অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সহ:অধ্যাপক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমির সহ:অধ্যাপক আব্দুল বাছেত।
এসয় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু,বায়তুল মাল সম্পাদক সহ:অধ্যাপক তরিকুল ইসলাম,কর্ম পরিষদের সদস্য মাওলানা আঃ ওহাব, মাস্টার খলিলুর রহমান,কালেরপাড়া ইউনিয়ন সভাপতি, শিল্পী আবুল কাশেম,শিল্পী আব্দল্লাহ আল মুতি,শিল্পী আসলাম শেখ প্রমুখ।




























