
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার ছোনপচা গ্রামে মাজার নির্মাণকে কেন্দ্র করে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় জাকারিয়া চিশতির বক্তব্যকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সভায় কুরআন-হাদীস অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠলে পরে তিনি দুঃখ প্রকাশ করেন।
সোমবার (২২ জুন) বিকেলে ছোনপচা কেন্দ্রীয় মসজিদে মাজার নির্মাণের শরিয়া বৈধতা বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি এবং সংশ্লিষ্ট পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোনপচা গ্রামে একটি মাজার নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিষয়টির ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমাধান খুঁজতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় আলেমরা কুরআন-হাদীসের আলোকে মাজার নির্মাণের বিপক্ষে বিভিন্ন যুক্তি ও দলিল উপস্থাপন করেন। অন্যদিকে জাকারিয়া চিশতি মাজার নির্মাণের পক্ষে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে ভুলবশত একটি ভুল শব্দ উচ্চারণ করে। এ বিষয়ে স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিগণ তিব্র নিন্দা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জাকারিয়া চিশতি এক ভিডিও বক্তব্য বলেন “কুরআন-হাদীস অবমাননাকর কোনো বক্তব্য আমি ইচ্ছাকৃতভাবে দেইনি। আলোচনা চলাকালে ভুলবশত একটি কথা আমার মুখ থেকে বের হয়ে গিয়েছিল। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমাপ্রার্থী।




























