
দিনাজপুরে পিকআপের ধাঁক্কায় মা-ছেলে নিহত, আহত-১
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরে পিকাআপের ধাঁক্কায় মা-ছেলে নিহত।
গত মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫ঘটিকায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা আক্তার (২৩) কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ও শিশুপুত্র আব্দুলাহ (৩)।
এঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী ও পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উত্তর গড়েয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে পাঁচপরী নামকস্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাঁক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী ফাহিমা আক্তার (২৩) ও শিশুপুত্র আব্দুলাহ (৩) নিহত হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান,
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মরদেহ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে থানার (ওসি) নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে সড়ক পরিবহনে আইন একটি মামলা দাঁয়ের হয়েছে।





























