
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখা।
১৩ জুলাই সকালে এ ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখার সভাপতি জাফর খান, সাধারণ সম্পাদক তৌহিদুল মোস্তফা কাদেরী, সহ-সভাপতি যথাক্রমে- আমির হোসেন, আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মো. সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলম, অর্থ সম্পাদক মো. আরমান হোসেন, মো. বাছা মিয়া, মো. ওসমান গনি, মো. মুসা প্রমূখ।





























