
।মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া(নটোর) প্রতিনিধি:নাটোর জেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার এলাকাকে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ (১১ জুলাই ২০২৬) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় এস. এম. রুহুল কুদ্দুস মালিক-এর সভাপতিত্বে এবং জনাব মোঃ সাজেদুর রহমান, অর্থনীতি এর সার্বিক দিকনির্দেশনা ও প্রধান পৃষ্ঠপোষকতায় গ্রামের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে একটি ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়। একই সঙ্গে একটি উপদেষ্টা কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এলজিইডি (LGED)-এর মাধ্যমে রাস্তা নির্মাণ, পানাসী প্রকল্পের আওতায় রাস্তা, কালভার্ট ও সেতু নির্মাণ, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা, গ্রামীণ সালিশ ব্যবস্থা শক্তিশালীকরণ, কবরস্থান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, উন্নত, পরিচ্ছন্ন ও টেকসই আদর্শ গ্রাম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।নবগঠিত কার্যকরী কমিটি আগামী দিনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয।




























