শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঈদযাত্রায় ১২২ স্পটে যানজটের ভোগান্তিতে পড়ার আশঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রতিবছর ঈদযাত্রায় সড়কে বাড়তি যানবাহনের চাপ থাকে। আর এর সঙ্গে সড়কে উন্নয়ন কাজও চলতে থাকে। তাই এবার ঈদ যাত্রায় ৫ মহাসড়কে যানজটের ভোগান্তি হতে পারে ঈদে বাড়িফেরা যাত্রীদের। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এবারের ঈদযাত্রায় পাঁচ মহাসড়কের ১২২ স্পটে যানজটের শঙ্কা রয়েছে। এরই মধ্যে বেশি যানজটপ্রবণ ৫৯টি এবং কম যানজটপ্রবণ ৬৩টি জায়গা চিহ্নিত করা হয়েছে।


ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ বাড়ে কয়েকগুণ। তাই সড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে বাড়ে ভোগান্তি। গাড়ির চাপ মোকাবিলায় এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে মহাসড়কের বেশ কিছু এলাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪১টি স্পটকে। সাইনবোর্ড, শিমরাইল, ভবেরচর, আদমজী রোডসহ ১৫টি এলাকায় জটের আশঙ্কা বেশি। আর কম যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে ২৬টি এলাকা।



ঢাকা-রংপুর মহাসড়কে দুশ্চিন্তা ৩৭টি স্পট নিয়ে। বেশি যানজটপ্রবণ এলাকা চন্দ্রা মোড়, নতুন ও পুরাতন ইপিজেড, বলিভদ্র, গোড়াই মিলগেট, ভূয়াপুর লিংক রোড থেকে বঙ্গবন্ধুসেতু পূর্ব পর্যন্ত। এ ছাড়া ঝাউল ব্রিজ থেকে হাটিকুমরুল, ষোলমাইল বাজার, মাটিডালি, পলাশবাড়ী চৌরাস্তায়ও গাড়ির জটের আশঙ্কা আছে।


এই সড়কে চলাচলকারী হানিফ পরিবহনের চালক আব্দুর রহমান বলেন, অনেক দিন ধরে নবীনগর-চন্দ্রা সড়ক সংস্কার হচ্ছে। এক পাশ খোলা রেখে অন্য পাশে কাজ চলছে। এতে এক পাশ দিয়ে দুই দিকের গাড়ি চলতে গিয়ে অনেক যানজট লাগে। ঈদের আগে কাজ শেষ না হলে ভোগান্তি চরমে পৌঁছাবে।


সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক হোসেন শহীদ চৌধুরীও বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর সড়কের সংস্কারকাজ চলমান থাকলে ঢাকা-আরিচা মহাসড়কসহ আবদুল্লাহপুর-বাইপাইল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারে।’


এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অধিকাংশ রাস্তা ফোর লেন করা হয়েছে। দুই-একটা জায়গায় কাজ বাকি থাকলেও ঈদের আগে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।


এবার ঈদে ভোগান্তি পোহাতে হতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীদের। এই পথের যানজটপ্রবণ এলাকা হোতাপাড়া বাস স্টপেজ। এ ছাড়া ভবানীপুর ও বাঘের বাজার বাসস্ট্যান্ড এলাকা পার হতে সময় লাগতে পারে বেশি।


ওই রাস্তায় চলাচলকারী বাসের হেল্পার জানান, রাস্তায় বিশৃঙ্খলভাবে অটোরিকশা-ভ্যান থাকার কারণে যানজট বেড়ে যায়।


এদিকে উত্তরবঙ্গের মহাসড়কের বগুড়া অংশে যানজট হতে পারে পুলিশই এমন আটটি পয়েন্ট চিহ্নিত করেছে। সেগুলো হ+লো শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার, শেরপুরের ধুনট মোড়, শাজাহানপুরের লিচুতলা বাইপাস ও বনানী মোড়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, বগুড়া শহরতলির চারমাথা বাস টার্মিনাল, মাটিডালী এবং শিবগঞ্জের মোকামতলা বন্দর।


বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে এসব পয়েন্টে ঈদের এক সপ্তাহ আগে থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।


ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের আশঙ্কা বেশি মাধবদী বাসস্ট্যান্ড, শেখেরচর, পাঁচদোনা মোড়, ভোলানগর, ইটাখোলা মোড়ে। এ ছাড়া ছনপাড়া, তারাব বাসস্ট্যান্ড, বিশ্বরোড় মোড়, শাহবাজপুর, মাধবপুর বাজার, শায়েস্তাগঞ্জ গোল চত্বরসহ ৩৬টি পয়েন্টে হতে পারে দুর্ভোগের কারণ।


যানজটের আশঙ্কা আছে ঢাকা-আরিচা মহাসড়কেও। আমিন বাজার, সালেহপুর, নয়ারহাট ব্রিজ, জাগীর ধলেশ্বরী ব্রিজ এলাকায় পোহাতে হতে পারে ভোগান্তি।


এদিকে বৃহস্পতিবার (২৮ মার্চ) সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, পরিবহণ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ঈদযাত্রায় যানজট সহনীয় পর্যায়ে রাখতে সাতটি কৌশল নির্ধারণ করা হয়। এসব কৌশলের মধ্যে রয়েছে-ঈদের আগের ৩ দিন এবং পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা; ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখা; শিল্পকলকারাখার শ্রমিকদের একত্রে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; জাতীয় মহাসড়ক ও করিডরগুলোর রক্ষণাবেক্ষণের কাজ ঈদের সাত দিন আগেই শেষ করা; সারা দেশের মহাসড়কগুলোর চিহ্নিত ১৫৫টি যানজট স্পট ঈদের আগে ও পরে নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা ইত্যাদি।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী