শিরোনাম
পটিয়ার ঐতিহাসিক থানার হাটে জমজমাট কোরবানির পশুর বেচাকেনা প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত জাল টাকা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষা স্থগিতই থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে কোটা আন্দোলনে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, বেশ কিছুদিন যাবত এই মর্মান্তিক সময় আমাদের অতিবাহিত হয়েছে। যারা এই সময়ে নিহত এবং গুলিবিদ্ধ অবস্থায় আহত আছেন, বিশেষ করে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা বর্তমানে ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় আছেন, প্রধানমন্ত্রী নির্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ঢাকা মেডিকেলের পরিচালকসহ আমরা সেসব রোগীদের দেখতে এসেছিলাম। 


তিনি বলেন, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করেছে এবং তাদেরকে কীভাবে মেরে হল থেকে ফেলে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী আইসিইউতে আছে। অনেক শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে। আমরা অনেক সাধারণ গুলিবিদ্ধ রোগীদের সাথে কথা বলেছি, তারা কীভাবে গুলিবিদ্ধ হলো, কেন তারা ঢাকায় এলো সে বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে। এদের মধ্যে অনেকেই এই হত্যার সাথে জড়িত আছে, আমরা বলেছি তাদেরও চিকিৎসা সেবা দিতে।



তিনি আরও বলেন, মেট্রোরেলে বিভিন্ন স্থাপনাসহ এসব জায়গায় হামলা চালিয়েছে, এসবের সাথে আমাদের কোমলমতি শিশুরা জড়িত নয়। এসব কোমলমতি শিক্ষার্থীদের ফাঁদে ফেলে একটি চক্র এই হত্যাযজ্ঞ চালিয়েছে। বৃহস্পতিবার-শুক্রবার তো রাস্তায় শিক্ষার্থী ছিল না, অনেকেই কী উদ্দেশ্যে ঢাকা এসেছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।


নওফেল বলেন, পরিস্থিতি শান্ত হলে এইচএসসি পরীক্ষা নেওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক। কেউ তার বাবাকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আর এমন অবস্থা হোক সেটি আমরা চাই না।


এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি আছে, তাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার রিশিডিউলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন, বন্যার কারণে সিলেট বিভাগে আমাদের পরীক্ষা নেওয়া হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলোরও রিশিডিউল করা হবে।


এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


আরও খবর




দেওপাড়া ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী বাদশা

খাদ্য উৎপাদন বাড়াতে দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না: কৃষিমন্ত্রী

পটিয়ার ঐতিহাসিক থানার হাটে জমজমাট কোরবানির পশুর বেচাকেনা

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দী অবস্থায় মৃত্যু

আদালতে ভুল তথ্য উপস্থাপন করে চট্টগ্রামে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টার অভিযোগ

ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ

ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন

দেশব্যাপী শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা সামান্য বৃষ্টিতেই ডুবছে চান্দনা চৌরাস্তা: দুর্ভোগ চরমে, ক্ষুব্ধ জনতা

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

কার ছত্রছায়ায় চলছে অনিয়ম? লামা পৌরসভার কাজে উঠেছে দুর্নীতির গন্ধ

ঈদকে ঘিরে কাশিমপুরবাসীকে শুভেচ্ছা জানালেন ওসি মোল্লা খালিদ হোসেন

মাদক মামলার আসামির দ্রুত জামিনে গাইবান্ধায় আলোচনা-সমালোচনার ঝড়

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও