শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

এক রাতের বৃষ্টিতে সিলেটে বন্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারী বর্ষণে সিলেট নগরের উপশহরের প্রধান সড়কসহ প্রায় ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাসা-বাড়িতেও উঠেছে পানি।


রোববার (০২ জুন) মধ্যরাত থেকে সোমবার (০৩ জুন) সকাল সাড়ে ৭টা পর্যন্ত টানা বৃষ্টির পর এই অবস্থা হয়।  


কেবল বাসা-বাড়ি নয়, সিলেটের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  


সরেজমিন দেখা গেছে, সুরমার পানি বেড়ে ছড়া, খালগুলো দিয়ে নগরে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করছে। ফলে মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপার, কুশিঘাট, চালিবন্দর, কামালগড়, যতরপুর, সুবহানীঘাট, দক্ষিণ সুরমা, বরিইকান্দিসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে বাসা-বাড়িতে পানি উঠেছে।  


এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের সামনেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলা সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  


নগরের বাসিন্দারা জানান, এক রাতের বৃষ্টিতে নগরের অনেক এলাকায় পানি ঢুকেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়া এবং ভারী বর্ষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।  


নগরের উপশহরের বাসিন্দা সোয়েব আহমদ ও ইমরান আহমদ বলেন, গত রাত থেকে বৃষ্টিতে উপশহরের রাস্তা দিয়ে ২০২২ সালের বন্যার মতো নৌকা চলাচলের অবস্থা হয়ে পড়েছে। রাস্তাগুলো দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।  


মাছিমপুর এলাকার আবুল হোসেন বলেন, গত শুক্রবার থেকে এলাকার বাসা-বাড়িতে পানি উঠেছে। গত দুদিনে কিছুটা কমেছিল। কিন্তু এক রাতের বৃষ্টিতে অনেকে বাসা-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।  


আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ বলেন, গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরো ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।  


জেলা প্রশাসনের তথ্য মতে, উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গত ২৯ মে থেকে সিলেটের গোয়াইঘাট কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলার ছয় লাখ ৪৩ হাজার ৪৭০ জন মানুষ বন্যা আক্রান্ত হন। দুর্গত এলাকাগুলোতে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে তিন হাজার ৭৩৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন।  


সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, নগরের দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার অবস্থান করছেন। তাদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে।  


বন্যা পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তিনি।  


এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টি কিছুটা থামলেও সাড়ে ৯টার দিকে ফের বৃষ্টি শুরু হয়।  


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১