শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

একটি সেতুর অপেক্ষায় ৯ লাখ মানুষ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

একটি সেতুর জন্য দীর্ঘদিনের অপেক্ষা দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁওয়ের চার উপজেলার মানুষের। বছরের পর বছর ভোগান্তি পোহালেও সুরাহা মিলছে না দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ ঘাটে করতোয়া নদী পারাপারে। সেখানে সেতু নির্মাণের দাবি জানিয়েছিল স্থানীয়রা।


নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের খানসামা, ঝাড়বাড়ি পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও ছোট সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে। জয়গঞ্জ ঘাটে সেতু নির্মাণ হলে ঠাকুরগাঁও থেকে সড়কপথে নীলফামারীর দূরত্ব কমবে ১২ কিলোমিটার। আর ঠাকুরগাঁও থেকে নীলফামারী হয়ে রংপুরের দূরত্ব কমবে প্রায় ২০ কিলোমিটার। যোগাযোগ সহজ হবে তিন জেলার চার উপজেলার ৯ লাখ মানুষের।


স্থানীয়রা জানান, দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। উত্তরাঞ্চলের অনেক নদী নাব্যতা হারিয়ে মরা নদীতে পরিণত হলেও বর্ষায় আত্রাই নদী খরস্রোতা হয়ে ওঠে। খানসামা, নীলফামারী সদর ও বীরগঞ্জ উপজেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নদীর বেশিরভাগ অংশ শুকিয়ে গেছে। শুষ্ক মৌসুমে নদী পারাপারের জন্য জয়গঞ্জ ঘাটে নির্মিত হয়েছে অস্থায়ী কাঠের সেতু। এতে সময় তুলনামূলক কম লাগায় নীলফামারী সদর থেকে বহু মানুষ এই পথে খানসামা, বীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে যাতায়াত করেন।


খানসামার জয়গঞ্জ ঘাটের ইজারাদার আনোয়ারুল ইসলাম ওই কাঠের অস্থায়ী সেতুটি নির্মাণ করেছেন। এর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার কৃষক, কর্মজীবী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা পারাপার হন। অনেকে ঝুঁকি নিয়ে ভ্যান ও মোটরসাইকেলেও চলাচল করে। অস্থায়ী এই সেতুতে চলাচলের জন্য দিতে হয় টোল। সেতু পার হয়ে আবার পাড়ি দিতে হয় বালুময় পথ, তাই যাতায়াতে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে রোগ ও পণ্য পরিবহনে দুর্ভোগের যেন শেষ নেই। আর বর্ষায় নদী পারাপারের জন্য একমাত্র ভরসা নৌকা।


স্থানীয়দের অভিযোগ, এখানে একটি সেতুর জন্য বিগত সময়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে বহুবার আবেদন করেও লাভ হয়নি। বিভিন্ন সময় নির্বাচনের আগে ভোটের জন্য প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে ভুলে যান। সেতু নির্মাণের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।


জয়গঞ্জ এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি নদীটির ওপর দিয়ে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকায় পারাপার হতে হয়। সারা বছরই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পারাপার করেন।


নীলফামারী থেকে আসা আমিনুল ইসলাম বলেন, একবার গেলে আমাকে ১০ টাকা দিতে হয়। সঙ্গে যদি একটা মোটরসাইকেল নেই সেক্ষেত্রে ২০ টাকা দিতে হয়। দিনে যে কয়বার যাতায়াত করব সে কয়বারই এই টাকা দিতে হয়।


বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের বাসিন্দা শুকুর আলী বলেন, জন্ম থেকে শুনে আসছি এখানে সেতু নির্মাণ করা হবে। আওয়ামী লীগ সরকারের এমপির কাছে একটি সেতুর জন্য কত আন্দোলন, কত মানববন্ধন করেছি আমরা। ভোট এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দেয়, সেতু তৈরি করে দেবে। কিন্তু ভোটের পর কারও কোনো খবর থাকে না। আওয়ামী লীগের পতন হয়ে গেল। কিন্তু আত্রাইয়ে সেতু হলো না।


ঝাড়বাড়ি-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ জাকির হোসেন বলেন, এখানে একটি সেতু হলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। এতে সহজ হয়ে উঠবে শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্য। কৃষি খাতসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। একটি সেতু নির্মাণের অভাবে এলাকার লোকজন পিছিয়ে পড়ছে। 


এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এজন্য ঢাকা থেকে আমাদের একটি ডিজাইনও পাঠিয়েছিল। আমরা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে আবারও ঢাকায় পাঠিয়েছি। পরবর্তী সময়ে আর কোনো নির্দেশনা আসেনি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।



আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার