শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফাস্টফুডে পাল্টে গেছে বাজারের চিত্র; বাড়ছে অসুখ ও চিকিৎসা ব্যয়

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৮ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চটজলদি বা ঝটপট খাবার সবাই চেনে ফাস্টফুড নামে। এর প্রভাবেই পাল্টে গেছে গ্রামের বাজার কিংবা শহুরে আড্ডার রসনা ঐতিহ্য। ঠিক তার ছায়া হয়ে দাঁড়িয়েছে স্থুলতা, ক্ষুধামন্দা, কর্মে অবসাদ। বাড়ছে অসুখের খরচ। তবে এসব স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েও ফাস্টফুড ঘিরে দেশে কর্মসংস্থান হয়েছে ত্রিশ লাখের বেশি। যদিও রেস্তোরাঁয় খাবারের গ্রেডিং চালুর বাস্তবায়ন চলছে ধীরগতিতে।


ধানী জমি, গরু বাছুরের চারণভূমি পেরিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার লোকালয়ে দৃশ্য মিলে যায় শহুরের সাথে। গ্রামীণ জনপদে রাস্তার দু'পাশে গড়ে ওঠা দোকান-রেস্তোরাঁয় বিকেলের আয়োজনে বার্গার, স্যান্ডইউচ, পাউরুটির ভেতর মাংসের কিমা দিয়ে চিকেন টোস্ট তৈরি করা হয়। সব বয়সি মানুষ এসবের ক্রেতা। এর মাঝে ঘানি ভাঙা সরিষায় মুড়িমাখা, চিড়া, নিমকি, বাতাসা গ্রাম ছাড়া হলো নিরবেই৷


এ গ্রাম থেকে ১৬ কিলো কেন্দ্রে চট্টগ্রাম মূল নগরীতে ফাস্টফুডের জাল বিস্তৃত হয়েছে তিন দশক ধরে৷ এখন তা পরিণত হয়েছে অভ্যাসে৷ একসময় নগরীর অভিজাত দুই একটি রেস্টুরেন্টে মিলতো এ খাবার, এখন সড়কের পাশ, বিনোদন স্পট, গলির মুখ কিংবা বাসার নিচেও আছে ফাস্ট ফুডের দোকান। ষোল শহরের বিপ্লব উদ্যান্যের মতো নগরীর বিভিন্ন পয়েন্ট এখন শুধুই ফাস্টফুডের দখলে আছে।


চট্টগ্রাম শহরে বর্তমানে অভিযাত ফাস্টফুডের সংখ্যা ১৫০টির কাছাকাছি। এর বাইরে মার্কেট কেন্দ্রিক ফুডকোর্ট আর স্ট্রিটফুড মিলিয়ে আরও ৫০০টির মতো দোকান রয়েছে। এসব দোকানে দৈনিক গড়ে ২০ হাজার টাকা বেঁচাকেনা হয়। সবশেষে মাস শেষে চট্টগ্রামে প্রায় ৪০ কোটি টাকার ফাস্টফুডের বাজার রয়েছে।


একজন বিক্রেতা বলেন, 'স্ট্রিটফুড, থাইফুড, এরাবিয়ান ফুড আছে, মানে হচ্ছে এখানে সবধরনের ফুড পাওয়া যায়।'



একজন ক্রেতা বলেন, 'স্ট্রিটফুডগুলোর হাইজিনের ব্যাপারে কিছু প্রশ্ন থাকে। এই খাবারের হেলথ ইস্যু থাকবে, তবে সেটা যদি লিমিট অনুযায়ী খাওয়া হয়, তাহলে এটা শরীরের জন্য ক্ষতিকর নয়।'


একসময় বাংলাদেশের বেকারি পণ্যের জয়কার ওঠে নোয়াখালীর মাইজদী থেকে। জেলার এ ঐতিহ্য এখনও কিছুটা টিকে থাকলেও তার চোখে চোখ রেখে জিতে যাচ্ছে ফাস্টফুড৷ জেলার ৯ উপজেলায় ছোট বড় মিলিয়ে আছে ২০০ এরও বেশি ফাস্টফুডের দোকান। যেখানে সকাল থেকে মধ্যরাতঅবদি প্রতিদিন বিক্রি ৫০ থেকে ৬০ লাখ টাকা৷ এক দশক আগেও এখানে ১৫ থেকে ২০টি দোকান ছিল বলে জানান স্থানীয়রা


একজন স্থানীয় বলেন, 'এই খাবারগুলো এমন যে একবার খেলে প্রতিনিয়তই খেতে মন চায়। তাই এগুলো খাওয়া হয়। তবে আগে কিন্তু এতো দোকান ছিল না। এই ১০ বছর আগেও এখানে সর্বোচ্চ হলে ২০টি দোকান ছিল।'


ফাস্টফুডের যে জাদু পুরো দেশকে আচ্ছন্ন করেছে তার বাজিকর হলো ঢাকা। এখানে প্রথম ফাস্টফুড এসেছিল সুইচ বেকারির বেকারির কাঁচঘরে। অলিম্পিয়ার হ্যাম বার্গার, ফ্রেন্স ও সুইচ বেকারির হাত ধরে এসেছিল বার্গার-হটডগ। ৪ দশক ধরে সুইচ বেকারি ব্যাবসা করে আসছে সুনামের সঙ্গে। সময়ের সাথে তাদের কাঁচঘরে তাল মিলিয়ে এসেছে নতুন নতুন ফাস্টফুড।


ফাস্টফুডের তালিকা কেবলই লম্বা হয়েছে এরপর থেকে। চারদশকে রেস্তোরার বাইরে ফাস্টফুড ডালপালা মেলেছে ফুটপাত, পার্ক, বিনোদন কেন্দ্রগুলোতে। যাতে প্রলুব্ধ হয়ে ভোজন রসিক ডুবেছে মোহে। নিয়মিত অভ্যাসে আপন করে নিয়েছে অসংক্রামক ব্যাধি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের এক গবেষণার তথ্য বলছে গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, কোলন ক্যান্সার, ডায়াবেটিসের মতো ব্যধি লাফিয়ে বাড়ছে৷



দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে। বিএসএমএমইউ এর পৃথক এক গবেষণায় পাওয়া যায় ফাস্টফুডে ক্ষতিকর উপাদানের উচ্চমাত্রা।


পাশাপাশি অগ্নাশয়, পেটের জ্বালায় ঘি ঢালা ফাস্টফুডের সমান্তরালে বেড়েছে গ্যাস্ট্রিকের ওষুধের বাজার। ২০২১ পর্যন্ত পাঁচ বছরে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি বেড়েছে ১২ শতাংশ হারে। একই প্রবৃদ্ধি থাকলে বর্তমানে দেশে গ্যাস্ট্রিকের ওষুধের বাজার দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকার।


ক্ষুধামন্দা, স্থুলতা, উচ্চ রক্তচাপ, অনিদ্রার মতো শারীরিক সমস্যা নিয়েও রাজধানীবাসি নিয়মিত মুখে তুলছে ফাস্টফুড। সময় স্বল্পতা, সহজলভ্যতার অজুহাতে ভুলতে বসেছেন দেশি ও সুষম খাবার।


একজন ভোক্তা বলেন, 'আমি কয়েকদিন আগেই ভারত থেকে ডাক্তার দেখিয়ে আসছি। এখন একটু সাবধানে থাকছি। কারণ আবার এই গ্যাস্ট্রিক যেন কোনো সমস্যা না করে। আগে এই ফাস্টফুডের খাবার দিয়েই নাস্তা করতাম। আবার দেখা যেত রাতের খাবার বাইরে থেকেই খেয়ে যেতাম, সেজন্য বাসায় খেতাম না।'


গড়ে ওঠা বিরুপ খাদ্যভ্যাসের কারণে বছর বছর চিকিৎসা ব্যয় বাড়ছে। গত দুই দশকে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় বেড়েছে ৭ গুণ৷ যার ৬৪ শতাংশ ব্যয় হচ্ছে শুধু ওষুধে। সরকার এ খাতে বরাদ্দ বাড়ালেও দেশের মোট স্বাস্থ্য ব্যায়ের দুই-তৃতীয়াংশ ব্যয় হয় ব্যক্তির নিজ খরচে। চিকিৎসা বলছেন ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ও ওষুধ খরচ বৃদ্ধির কারণ খাদ্যভ্যাসের পরিবর্তন। ফাস্টফুডে আসক্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও তরুণরা


চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের কনসাল্টেন্ট বলেন, 'আমরা এরকম প্রচুর বাচ্চা পাই যাদের ঘনঘন বমি ডায়রিয়া হয় এবং এর জন্য ওজন বাড়ছে না ঠিকভাবে। এই ফাস্টফুডের প্রধান উপকরণ কার্বোহাইড্রেট। এতে শর্করা পাচ্ছে আর এর সাথে ফ্যাট কম্পোনেন্ট বেশি থাকে। এটা যখনই নির্দিষ্ট মাত্রার ওপর যাবে তখনই শরীরের ক্ষতি করতে থাকবে।'


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের গ্যাট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন বলেন, 'এই ফাস্টফুডের কারণে নানা ধরনের রোগ হতে পারে। এর মধ্যে অন্যতম হলো ফ্যাটি লিভার। এতে লিভারে চর্বি জমে যায়। এছাড়াও আরও কিছু অসুখ আছে যেগুলো ফাস্টফুড থেকে খুব দ্রুত হয়। এগুলো থেকে লিভার ক্যান্সার হয়ে যেতে পারে।'


তবে এসব স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েও ফাস্টফুডকে কেন্দ্র করে যে রেস্টুরেন্ট ব্যবসার প্রসার ঘটেছে তাতে প্রায় ত্রিশ লাখ মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়েছে বলে দাবি করছে রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন৷ ২০১০ এর পর এ সেবা খাতে ১২ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। বিবিএস এর সবশেষ হালনাগাদ বলছে ১১ বছর ব্যবধানে দেশে রেস্টুরেন্ট সংখ্যা ২ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ ৩৬ হাজারে পৌঁছেছে। এ খাতে বছরে বিক্রি ৩৮ হাজার কোটি টাকা যা জিডিপির ১ শতাংশের কিছু বেশি৷


নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০১৮-১৯ অর্থবছর থেকে রেস্তোরাঁয় খাবারে গ্রেডিং চালু করলেও তা সীমাবদ্ধ ভালো রেস্তোরাঁর মধ্যেই৷


বাজারভিত্তিক অর্থনীতিতে চাহিদা অনুযায়ী যোগান বাড়িয়ে মুনাফা করার প্রবণতা রয়েছে৷ যার ফলে শুধু ভোক্তা নয় উদ্যোক্তার কাছেও ফাস্টফুড গত দশ বছরে বিনিয়োগের শীর্ষ পছন্দে উঠে এসেছে৷ তবে নতুন এ খাদ্যাভ্যাস কর্মদক্ষতা, স্বাস্থ্য বা অর্থের উপর যা চাপ তৈরি করেছে তা নিয়ন্ত্রণ কার দায়? ভোক্তা, উৎপাদক না রাষ্ট্রের?


বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, 'পুরো দক্ষিণ এশিয়ায় আমাদের মাস্টার শেফ নেই বললেই চলে। আমাদের ট্রেডিশনাল খাবারগুলো এখন প্রোমোট করার সময় হয়ে এসেছে। এতে করে আমাদের দেশে ফাস্টফুড থেকে কিছুটা মুখ ঘুরিয়ে নিয়ে আসবে।'


গ্রাম থেকে মহানগর যখন ছুটে বেড়িয়েছে ফাস্টফুডের বিস্তার চিহ্নিত করতে৷ তখন ক্যামেরার সামনে ও পেছনে ধরা পরে নানান চিত্র৷ রয়েছে অস্বাস্থ্যকর উপকরণ, আমদানি ব্যয়, লাভ-ক্ষতির হিসেব বা তথ্যের নানা অপ্রতুলতা।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক