শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
যানবাহন নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন যানবাহনের আধিপত্য থাকায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে

যানবাহন নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন ও নিবন্ধনবিহীন যানবাহনের আধিপত্য অব্যাহত থাকায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।


কর্মকর্তারা বলেছেন, কর্তৃপক্ষের কেবলমাত্র ফিটনেট ছাড়পত্র না থাকা নিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু বাধ্যতামূলক ফিটনেস টেস্ট ছাড়াই হাজার হাজার অনিবন্ধিত যানবাহন অনিয়ন্ত্রিত চলাচল করছে। ফলে সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে। ইউএনবির সংবাদদাতা বিভিন্ন রুট পরিদর্শন এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে এই উদ্বেগজনক দৃশ্যটি জানতে পেরেছে। 


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বিষয়টি মোকাবেলায় তাদের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন। কারণ বাণিজ্যিকভাবে পরিচালিত অনেক যানবাহন প্রয়োজনীয় ফিটনেস পদ্ধতি এড়িয়ে যায়।


ট্রাফিক পুলিশ কর্মকর্তারা মন্তব্য করেন, ‘‘শুধু মামলা দায়ের করলেই সমস্যার সমাধান হবে না,’’ গাড়ির মালিক এবং পরিচালনায় থাকা ব্যক্তিরা প্রায়শই তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ফাঁকফোকর ব্যবহার করে।


এ সমস্যা নিরসনে গত ২৯ এপ্রিল পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করে মাঠ পর্যায়ের সব ইউনিটকে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না চালানোর অনুমতি না দিতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।


সরকারি তথ্য বলছে, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ৬ লাখ ১৭ হাজার গাড়ি বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা করায়নি।


সাইনবোর্ড ও আমিনবাজার এলাকার মধ্যে চলাচলকারী “লাভলী” নামের একটি বাসের নিয়মিত যাত্রী আব্দুর রহিম বলেন, ‘‘অপারেটররা ফিটনেসের তোয়াক্কা করে না।’’


মোহাম্মদ হৃদয় নামে এক প্রাইভেটকার চালক বলেন, “ফিটনেস সার্টিফিকেট প্রতি বছর নবায়ন করতে হয়, কিন্তু মালিকরা প্রায়ই ঝামেলার কারণে তৃতীয় পক্ষের কাছে কাজটি দেন।”


জামিরুদ্দিন নামে এক চালক অকপটে বলেন, তারা রাস্তায় ফিটনেস নিয়ম এড়িয়ে যান।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিউটি সার্জেন্ট স্বীকার করেছেন, যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে অনেক সময় আপস করা হয়। তিনি বলেন, পরিবহন খাত কীভাবে কাজ করে তা সবাই জানে।


ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান গাড়ির ফিটনেস নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফিটনেস সার্টিফিকেট না থাকায় গত তিন মাসে আমরা ২৩ হাজার মামলা করেছি। ব্যক্তিগত গাড়ির তুলনায় বাণিজ্যিকভাবে পরিচালিত যানবাহনে ফিটনেসের ঘাটতি বেশি থাকে।”


তিনি আরও জানান, কর্তৃপক্ষ নিয়মিত চেকিং এবং ফিটনেসবিহীন যানবাহন বাজেয়াপ্ত করে সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। “আমরা আমাদের ধারণক্ষমতার চেয়ে বেশি যানবাহন বাজেয়াপ্ত করেছি, বিশেষ করে ২০ বছরের বেশি পুরনো যানবাহন। কিছু গাড়ি যথাযথ প্রক্রিয়ার পরে তাদের মালিকদের কাছে ফিরত দেওয়া হয়েছে, তবে পুনরায় চালানোর আগে তাদের অবশ্যই ফিটনেসের শর্ত মেনে চলতে হবে।’’


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সব যানবাহনের বার্ষিক ফিটনেস পরীক্ষা এবং সার্টিফিকেট নবায়নের বাধ্যতামূলক করে। বৈধ ফিটনেস সার্টিফিকেট ছাড়া চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে।


তবে জনবল সংকটের কথা উল্লেখ করে বিআরটিএ’র কার্যকরভাবে সমস্যা সমাধানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


বাস পরিচালনাকারীরা জানান, ঢাকায় ৭৫টি কোম্পানির ৩,৯৭৪টি এবং ১২০টি কোম্পানি সারাদেশে ৫ হাজারের বেশি বাস পরিচালনা করে।


১৫০১-২০০০ সিসি পর্যন্ত প্রাইভেটকার মালিককে এখন ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়ার খরচ ছাড়াও ৫০ হাজার টাকা অগ্রিম আয়কর (এআইটি) দিতে হবে। যা আগে ছিল ৩০ হাজার টাকা।


ফিটনেসবিহীন যানবাহনের পরিণতি ভয়াবহ, কারণ সড়ক দুর্ঘটনার হার ক্রমাগত বাড়ছে।


বিআরটিএ’র পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৪,৪৯৪টি দুর্ঘটনায় মারা গেছেন ৪,১৫৩ জন। আর গত বছরের একই সময়ে ৩,৭২৭টি দুর্ঘটনায় মারা গেছেন ৪,০১৬ জন।


রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, একই সময়ে ৫,৪৮৫টি দুর্ঘটনায় ৫,৫৯৮ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যানুযায়ী ৪,৬২০টি দুর্ঘটনায় ৪,৭৪৫ জনের মৃত্যু হয়েছে।


ক্রমবর্ধমান হতাহত এবং ফিটনেসবিহীন যানবাহনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ও কর্মকর্তারা একমত যে, এই সংকট মোকাবিলায় আরও শক্তিশালী প্রয়োগ, বিআরটিএর জন্য আরও বেশি সম্পদ এবং পরিবহন খাতজুড়ে জবাবদিহিতা প্রয়োজন।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী