শিরোনাম
ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

তামাক চাষে আগ্রহী রাজবাড়ীর কৃষক, উর্বরতা হারাচ্ছে জমি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃষক হোসেন শেখ। রাস্তার পাশে স্ত্রী, সন্তানসহ মাঠ থেকে তোলা তামাক শুকানোর প্রস্তুতি নিচ্ছেন। এক একর পাঁচ শতাংশ জমিতে জীবনে প্রথমবারের মতো তামাক চাষ করেছেন হোসেন শেখ। ভালো ফলনে খুশি তিনি। তিনি বলেন, আমার মতো অনেক কৃষক এ বছর তামাকের চাষ করেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীতে কোনোভাবেই চাষিদের তামাক চাষ থেকে ফেরানো যাচ্ছে না। বরং, নতুন নতুন জমিতে তামাক চাষ বাড়ছেই।




জেলা কৃষি অফিসের তথ্য মতে, রাজবাড়ী জেলায় ২০২১-২০২২ অর্থবছরে ২৫ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে ২৩ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ৩০ হেক্টর, ২০২৪-২৫ অর্থবছরে ২৫ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়। তবে বাস্তবে তামাক চাষের পরিমাণ এটার কয়েকগুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তামাক চাষে উৎসাহ দিতে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ যা প্রয়োজন তা দিচ্ছে তামাক কোম্পানিগুলো। জেলার পাঁচটি উপজেলার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় তামাকের আবাদ বেশি।


রাজবাড়ী সদর উপজেলার চর নারায়ণপুর, গোপীনাথপুর, কাকিলা দাইড়, জৌকুড়াঘাট ও কালুখালী উপজেলার বিভিন্ন মাঠে ফসলি জমিতে তামাকের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তামাকের আবাদ হয়েছে চরাঞ্চলে। বিগত বছর যে-সব জমিতে ভুট্টার আবাদ হয়েছিল, সেসব জমিতে এ বছর তামাকের চাষ করা হয়েছে।


রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে তামাক চাষ নিয়ে কথা হয়। তারা বলেন, তামাক চাষের শুরুতে বেশ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে কোম্পানি সার ও অর্থ দেয়। বিক্রি করার সময় কোনো ঝামেলা নাই। যে কারণে দিন দিন তামাক চাষ বাড়ছে।


চরনারায়নপুরের তামাক চাষি আসলাম বলেন, পেঁয়াজ, রসুন চাষ করে লাভ হয়নি। ভুট্টার ফলন এখানে ভালো হয় না। তাই তামাক চাষ করেছি। গত বছরের থেকে এ বছর ৩০ শতাংশ জমিতে বেশি লাগিয়েছি তামাক।



তামাক চাষি রহিম সরদার বলেন, অন্য সবকিছুর থেকে তামাক চাষে লাভ বেশি। অন্য ফসলে অনেক খরচ, সেই তুলনায় তামাকে খরচ কম। গত বছর ৫০ শতাংশ জমিতে তামাক লাগিয়েছিলাম। লাভ হওয়াতে এ বছর ৯০ শতাংশ জমিতে তামাক লাগিয়েছি। কিছু জমিতে মরিচ লাগিয়েছিলাম সেটাতে লোকসান হয়েছে। সেই জমিতে যদি তামাক লাগাতাম তাহলে ৪০ হাজার টাকা পেতাম।


তামাক চাষি জালাল বিশ্বাস বলেন, আগে পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা লাগাতাম। সেগুলোতে খুব বেশি লাভবান হতাম না। অনেক সময় লোকসান হতো। তামাক চাষে লাভবান হওয়াতে তামাক চাষ করছি। এই তামাক চাষে খরচ খুবই কম। তামাক পাতা ক্ষেত থেকে তুলে বাড়িতে এনে ছোট-বড় সবার সহযোগিতায় শুকানোর কাজ করা যায়। এতে অতিরিক্ত শ্রমিক খরচ হয় না। এছাড়া কোম্পানি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে।


রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তামাক একটি মাদক জাতীয় ফসল। এটা চাষে আইনগতভাবে কড়াকড়ি নিষেধাজ্ঞা নেই। কৃষক তার ইচ্ছানুযায়ী ফসল চাষাবাদ করেন। তামাক চাষে জমির উর্বরতা শক্তি মারাত্মকভাবে কমে যাচ্ছে। একই জমিতে কয়েক বছর তামাকের চাষ করার ফলে জমিতে বিশেষ ধরনের আগাছা জন্মে। এ আগাছা জমিতে একবার জন্মালে সে জমিতে আর কখনও অন্য ফসল চাষ করা সম্ভব হয় না।  আমরা কৃষকদের তামাকজাত ফসলের পরিবর্তে উচ্চমূল্যের ফসল চাষাবাদে উৎসাহিত করার চেষ্টা করছি। তারপরও বিভিন্ন কোম্পানির আর্থিক সহযোগিতায় কৃষক এই ফসল উৎপাদন করছে। কৃষি বিভাগ চেষ্টা করছে তামাক চাষ কমিয়ে আনার জন্য।


রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ বলেন, আমরা জানি তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাকে উপকারী কিছু নেই। তামাক চাষে যে ক্ষতি হয় তা হলো কৃষিজমির। তামাক শুকিয়ে যাওয়ার পর এর গন্ধ বা তামাক পোড়ালে এর ধোঁয়া শরীরের এমন কোনো অঙ্গ নেই যার ক্ষতি করে না। ফুসফুসের ক্ষতি হয়। মুখে ঘা হতে পারে। এমনকি মরণব্যাধি ক্যানসারের কারণ হতে পারে তামাক।


আরও খবর




ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩