শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী ও হাইব্রিড বোরো বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফুলবাড়ীয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী ও হাইব্রিড বোরো বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকারের এই প্রণোদনা কর্মসূচির ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং সারাদেশে খাদ্যশস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প ব্যয়ে অধিক ফসল ফলাতে পারে, সে লক্ষ্যেই নিয়মিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রণোদনা দেওয়া হচ্ছে। উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আগামী মৌসুমেই উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান, “কৃষি উৎপাদন বৃদ্ধিতে মাঠপর্যায়ের কৃষকরাই মূল চালিকাশক্তি। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সর্বাত্মকভাবে কাজ করছে। সরকারের এই উদ্যোগ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও গতিশীল করবে।”

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ও হাইব্রিড বোরো ধানের মানসম্মত বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে। এতে কৃষকদের বীজ–সার সংগ্রহের ঝামেলা কমবে এবং মৌসুমের শুরুতেই জমিতে কাজ শুরু করতে সুবিধা হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ. ন. ম. আতিকুর রহমান।

অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা শুধুমাত্র উৎপাদন বৃদ্ধিতেই অবদান রাখবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ে বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করা গেলে এ অঞ্চলের বোরো ধানের উৎপাদন নতুন মাত্রা অর্জন করবে।

অনুষ্ঠান শেষে উন্মুক্ত লটারিতে উত্তীর্ণ নির্বাচিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা