
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল কবির ভূইয়া মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার।সৌজন্য সাক্ষাৎকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম মহোদয় উপস্থিত ছিলেন। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরবাসীকে আরও উন্নত, আধুনিক ও কার্যকর সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



























