
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ ও গবেষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন প্রজন্মের মেধা ও মননকে কাজে লাগানোর ওপর জোর দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানান।





























