
শফিকুল স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব বলেন, "জনগণের স্বার্থ এবং নিরাপত্তাকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার জোরালো আহ্বান জানান।সভায় গাজীপুর জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।




























