শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

গাজীপুরে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে গুরু-শিষ্য চক্র

প্রকাশিত:বুধবার ০৩ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল,গাজীপুর গাজীপুরে মাদক সিন্ডিকেটের আতঙ্কের নাম ‘বাবা শামিম’। বাবা শামিমের নেতৃত্বে রবি ও শুভ নামের দুই মাদক কারবারি পাড়া-মহল্লায় মাদকের বাজার নিয়ন্ত্রণ করছে। তিন জনের এক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে অর্ধশতাধিক তরুণ ও যুবকেরা সরাসরি মাদক সরবরাহ কাজে নিয়োজিত আছেন বলে অভিযোগ উঠেছে।যা পাড়া- মহল্লার মাদক সেবিদের ঘরে ঘরে সহজে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ধরনের মাদক। মাদকের বিরুদ্ধে একের পর এক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও থামছেনা মাদক কারবারিদের দৌরাত্ম। খুচরা ব্যবসায়িরা পুলিশের জালে ধরা পরলেও বরাবরের মতো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক সিন্ডিকেটের গডফাদার, ডিলার ও মূল মাফিয়ারা। ফলে গাজীপুর জুড়ে বিস্তার ঘটছে ভয়ংকর এক মাদক সাম্রাজ্যের। কিশোর বয়সের তরুণরা টাকার বিনিময়ে গাজীপুরের বিভিন্ন উপজেলার পাড়া-মহল্লায় মাদকের চালান পৌঁছে দেয়। কিন্তু চালানের ভাগবাঁটোয়ারা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কোটি টাকার এই মাদক ব্যবসার মূল হোতারা থেকে যাচ্ছে অধরাই। জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তিন মাদক কারবারির নিয়ন্ত্রণে মাদক সরবরাহ করে থাকেন অর্ধশতাধিক তরুণ ও যুবকেরা। মাদক বিক্রি করে আংগুল ফুলে কলাগাছ বনে যাওয়া বাবা শামিম গত চার-পাঁচ বছরে মাদক বিক্রি করে কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় জায়গা ক্রয় করে বসত বাড়ি নির্মাণ ও গাড়ি ক্রয় করেছেন। অভিযোগ উঠেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকার বাসিন্দা শামিমের নেতৃত্বে একটি শক্তিশালী মাদকচক্র গড়ে ওঠে। আর তার সহযোগী হিসেবে রবি নামের একজন কোনাবাড়ি থানার আমবাগ, নছের মার্কেট, বাইমাইল নদীপাড়, কড্ডা ও নাওজোড়সহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ নিয়ন্ত্রণ করে।অপরদিকে কড্ডা দিঘলটেক এলাকার স্থানীয় বাসিন্দা মো. শুভ বাসন থানাধীন নাওজোড়, কড্ডা বাজার, কড্ডা নান্দন ও ইসলামপুর এলাকায় মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে।স্থানীয়দের অভিযোগ, এই চক্র অল্প বয়সী তরুণ ও যুবকদের ব্যবহার করে মাদক সরবরাহের শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করে আসছে। এদিকে মাদকের মূল হোতারা অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও পুরো নেটওয়ার্ক ভাঙা সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়াও যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এই তিন জনের সিন্ডিকেটের ভূমিকা বেশি মনে করেন স্থানীয়রা। অল্প বয়সের তরুণদের কাজে লাগিয়ে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন শামিম, রবি ও শুভ নামের তিন জনের এক সিন্ডিকেট। রাজনৈতিক নেতাদের ইন্ধনে তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না মাদকাসক্ত পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল নদীরপাড় এলাকায় ডজন খানেক তরুণ ও যুবকেরা সরাসরি মাদক সরবরাহ করে এবং অর্ধশতাধিক ক্রেতা আছে বলে জানা যায়। জানা যায়, মাদক মামলাসহ বিভিন্ন অপকর্মের দায়ে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে শামিম ও রবির বিরুদ্ধে। মাদক বিক্রির অপরাধে গ্রেফতার হলেই কয়েকদিন পর জামিনে বের হয়ে ফের মাদক বিক্রিতে মনোযোগী হন তারা। যা-কিনা যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ি করিয়ে দিচ্ছে কারবারিরা। স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করছে তারা।নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বলেন, গত কয়েকদিন আগে রবির কাছে মাল (ইয়াবা) আছে বলে কড্ডা বাজারে আসতে বলে দিঘলটেকের শুভকে। তার কিছুক্ষনের মধ্যে ডিবি পুলিশ আইশা রবিরে ধইরা মাল (ইয়াবা) সহ আটকিয়ে ফালায়। তারপর লক্ষাধিক টাকা দিয়ে রবি ছাড়া পায়। এখন প্রশ্ন হলো শুভ আর রবি এরা দুজনই মাল (ইয়াবা) বেচে আবার একজন আরেকজনকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়।সচেতন মহলের একজন বলেন, মাঝে মধ্যে মাদকের খুচরা ব্যবসায়ীরা পুলিশের জালে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মাদক সিন্ডিকেটের কর্তাব্যক্তিরা। যা-কিনা সমাজের যুবকেরা মেধা ও ভবিষ্যৎ ধ্বংসের জন্য দারপ্রান্তে চলে যাচ্ছে ঘটনার দায় স্বীকার করে অভিযুক্ত মাদক করবারি রবি জানান, এক সময় আমি মাদক ব্যবসা করেছি। এখন টুকিটাকি খাই। শুভ না বুঝে আমারে ধরিয়ে দিছে। আমি অপরাধী বলেই আমাকে ধরছে। একসময় শামীম ব্যবসা করেছে জেল খাটার পর আমরা ভালো হইয়া গেছি। ঘটনা অস্বীকার করে মাদক করবারি শামিম জানান, মানুষ তো অনেকে অনেক কথা বলে সব কি সত্য বলে। সব মিথ্যা কথা বলছে তারা। মিথ্যা কথা বলে হয়রানি করা আমারে ঠিক হবে না। সবাই মিথ্যা বলছে।এবিষয়ে জানতে শুভর মোবাইলে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে জিএমপি বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, মাদক ব্যবসায়ীদের উপর আমাদের নজর আছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে নিব।এ বিষয়ে জানতে জিএমপি কোনাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখার হোসেন বলেন, খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অন্যায়কারীকে কোন ছাড় নয় আমরা প্রশাসনের পক্ষ থেকে  আইনগত ব্যবস্থা নিব।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত