শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি :

​স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শেরপুরের গুরুত্বপূর্ণ উপজেলা নকলায় আজও চালু হয়নি কোনো ফায়ার সার্ভিস স্টেশন। আইনি জটিলতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় প্রায় দুই দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নির্মিত ভবনটি। ফলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


​সরেজমিনে জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় ২০০৬ সালে তৎকালীন সরকার নকলায় একটি ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। ওই সময় ৩৫ লাখ ৭৪ হাজার ৭২৪ টাকা ব্যয়ে ভবন নির্মাণকাজ শুরু হলেও জমি অধিগ্রহণ নিয়ে শেরপুর আদালতে মামলা করেন জমির মূল মালিক। মামলা ও আইনি জটিলতার কারণে থমকে যায় ফায়ার স্টেশনের বাকি কাজ।


​দীর্ঘ ১৮ বছর ধরে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারের এই অবকাঠামোটি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। বর্তমানে ভবনটি গবাদি পশুর অবাধ চারণভূমিতে পরিণত হয়েছে।

​তিন লক্ষাধিক জনগোষ্ঠীর এই উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় ছোট-বড় অগ্নিকাণ্ডে চরম বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নকলায় আগুন লাগলে তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরের শেরপুর সদর কিংবা নালিতাবাড়ী ফায়ার স্টেশনের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু দূরত্বের কারণে দমকল বাহিনীর গাড়ি এসে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।


স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা ভবনটি দ্রুত সংস্কার ও চালু করা হলে নকলা উপজেলার মানুষ দ্রুত অগ্নিনির্বাপণ সেবা পাবে এবং প্রতিবছর অগ্নিকাণ্ডে হওয়া কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।


আরেক বাসিন্দা আলামিন বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি দূর থেকে আসতে সময় লাগায় প্রায়ই বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তাই দ্রুত পরিত্যক্ত স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন তারা।


ইন্তাজ আলী নামে একজন বলেন, আগুন লাগার ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন আসে, তখন দেখা যায় আমাদের সব পুড়ে শেষ! আমরা সরকারের কাছে দাবি জানাই প্রয়োজনে অন্য জায়গায় একটি ফায়ার স্টেশন যেন নকলায় করা হয়।


​শেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, মূলত জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতার কারণেই স্টেশনটির কার্যক্রম স্থগিত রয়েছে। বর্তমানে জেলা সদর ও নালিতাবাড়ী উপজেলার ফায়ার স্টেশনের মাধ্যমে নকলা অঞ্চলের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা মোকাবেলা করা হচ্ছে।


​এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, "জমি অধিগ্রহণ নিয়ে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। উচ্চ আদালতের রায় আমাদের পক্ষে আসামাত্রই দ্রুত সময়ের মধ্যে ফায়ার স্টেশনটির বাকি কাজ শেষ করে কার্যক্রম শুরু করা হবে।"


​স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, দ্রুত আইনি জটিলতা নিরসন ও পরিত্যক্ত ভবনটি সংস্কার করে ফায়ার স্টেশনটি চালু করা গেলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে নকলাবাসী।


আরও খবর




শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল