
ইসমাইল হোসেন পোরশা
নওগাঁ পোরশার ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় সাংসদকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলায় একটিমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান, নারী শিক্ষার্থীদের মানবিক ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে , কলেজের ফলাফল সন্তোষজনক বিষয়টির প্রতি দৃষ্টি রেখে তিনি বলেন এই ফলাফল ধরে রাখতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক কে আরও যত্নবান হতে হবে।
এস এম মর্তুজা মাহাতাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আল মামুন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি মোতাহার হোসেন (সুফি শাহ), সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সম্মানিত সদস্য সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবু, ঘাটনগর ইউনিয়ন সভাপতি মোদাচ্ছের রহমান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মিল্টন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




























