
ইসমাইল হোসেন পোরশা
সারাইগাছি - গোমস্তাপুর আড্ডা সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার বারিন্দা মোড়ে মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং সভা এবং একটি পুলিশ বক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলার সরাইগাছী পুলিশ বক্স প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ফলক উন্মোচন করে এই পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন এবং পরে প্রাঙ্গণে তিনটি মালটা ফলের চারা রোপন করেন।
বক্তারা বলেন, গত ছয় মাস আগে এই রাস্তায় প্রতিরাতেই গাছ কেটে রোড ডাকাতি হইত। পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপে তা বন্ধ হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রশাসন মাদক, চুরি, ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ বন্ধ করতে সক্ষম হয়েছে। রাতে পুলিশের পেট্রোল জোরদার করায় নিরাপদে ড্রাইভার গাড়ি চালিয়ে যেতে পারতেছে ও মানুষ নিরাপদে ঘুমাতে পারতেছে। এই পুলিশ বক্সের মাধ্যমে রাস্তার নিরাপত্তা আরো জোরদার হলো।
পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, আব্দুল গনি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং সদস্য উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, সড়কে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




























