
সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ডঃ পরিচ্ছন্ন করি নগর গ্রাম,গড়ি নান্দনিক চট্টগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।শনিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে উদ্ভোধনকালে উপস্হিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলতাপ হোসেন,,উপজেলা প্রকৌশলী আরমগীর হোসেন বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান,,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছাবেগম, উপজেলা মৎস কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ,শিক্ষা অফিসার গোলাম রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম। এসময় ইউএনও মোঃ ফখরুল ইসলাম বলেন,পরিস্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ,আমরা যদি যার যারঅফিস, বাসাবাড়ী,ব্যবসায়ী প্রতিষ্ঠান,মার্কেট পরিস্কার রাখি,তাহলে এতে অসেক উপকৃত হবো,বিশেষ করে জলবদ্ধতার , মযলা আপর্জনা,পলিথিন,আগাছা জলবদ্ধতার প্রধান কারন। আসুন সবাই যার যার আঙ্গিনায় পরিস্কার রাখি। র্যালিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।




























