শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশের পর হুমকি

প্রকাশিত:বুধবার ০৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর গাজীপুরে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি ভাতা ও সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত কবির মোল্লার বিরুদ্ধে প্রতারণার শিকার এক নারী ও এক গণমাধ্যমকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বারেন্ডা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা ও বিএনপির কথিত নেতা হিসেবে পরিচিত কবির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি এলাকার স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত নারীদের ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি ৩০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত আদায় করতেন।এছাড়া তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এবং কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেনের স্নেহভাজন বলে পরিচয় দিতেন বলেও স্থানীয়দের অভিযোগ।স্থানীয়দের দাবি, একসময় কবির মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আরও বাড়তে থাকে বলে দাবি স্থানীয়দের।অভিযোগ রয়েছে, নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দিলেও তিনি সরকারি ভাতা ও বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়, নিবন্ধনহীন এনজিও পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার নামে অর্থ গ্রহণ, চাঁদাবাজি এবং থানা-পুলিশের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করার মতো কর্মকাণ্ডে জড়িত।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “কবির মোল্লার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযোগকারী এক নারী ও এক গণমাধ্যমকর্মীকে লক্ষ্য করে তিনি ফেসবুক লাইভে বিভিন্ন বক্তব্য দেন। ওই লাইভে তিনি নারীর চরিত্র হননের চেষ্টা করেন, গণমাধ্যমকর্মীকে গালিগালাজ করেন এবং থানায় ও আদালতে একাধিক মামলা করার হুমকি দেন। তিনি আরও দাবি করেন, সংবাদ প্রকাশের বিষয়টি ‘হাই লেভেলে’ চলে গেছে এবং সেখান থেকেই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, প্রতারণার অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তাদের বক্তব্য, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করেন। কোনো সংবাদে কারও আপত্তি থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো বা মানহানিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ