
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদে খেলাধুলা সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে (এডিবি)-এর অর্থায়নে বিভিন্ন স্কুলে ফুটবল, ভলিবল এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত প্রতিবন্ধীদের চলাচল করার সুবিধার্থে এসব সামগ্রীর বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে,সাহারবাটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ২০ টা শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল এবং এলাকার বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা সহ এডিবি'র প্রতিনিধি কামরুল হাসান,ইউপি সদস্য বাশিরুল ইসলাম,নজরুল ইসলাম, আনারুল ইসলাম, আব্বাস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সুমাইয়া খাতুন নামের এক প্রতিবন্ধীর মা জানান, আমার মেয়ে প্রতিবন্ধী চলাফেরা করতে অনেক কষ্ট হয় হুইল চেয়ারটি পেয়ে আমার অনেক উপকার হলো ওকে সব জায়গায় নিয়ে যাওয়াআসা করতে এখন আমার অনেক সুবিধা হবে।সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা জানান, কেউ পিছিয়ে থাকবে না'— বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার, ফুটবল ও ভলিবল, স্থানীয় কৃষকদের মাঝে বিষ স্প্রে করা মেশিন ও আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে।





























