শিরোনাম
ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

গাংনীতে পাখিভ্যান চুরি হওয়ায় অনাহারে অর্ধহারে জীবন চলছে এক অসহায় পরিবারের

প্রকাশিত:শনিবার ০২ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ০২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ হাসানুজ্জামান গাংনী মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী-এর চণ্ডীমঙ্গল কাব্যের একটি প্রবাদ রয়েছে, "অভাগা যেদিকে যায়, সাগরও শুকিয়ে যায়"এই প্রবাদটির সাথে হয়তো অনেকের জীবনের গল্প হুবহু মিলে যায়।কিছু মানুষের ভাগ্যের নির্মম পরিহাস যেন পিছু ছাড়ে না।পরিবারের চারজন সদস্যের মধ্যে তিনজনই দৃষ্টি প্রতিবন্ধী।শুধু একজনই রয়েছেন উপার্জনক্ষম ব্যক্তি।আর আয়ের একমাত্র উৎস হলো একটি পাখিভ্যান।কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কয়েকদিন আগে একমাত্র ভ্যানটি চুরি হয়ে যায়।বলছিলাম মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মো: আব্দুল লতিব(৫৫) এর বাস্তব জীবনের গল্প।স্থানীয়রা জানান, গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের ভ্যান চালক আব্দুল লতিবের ৪ সদস্য’র পরিবারে দুই ছেলে ও স্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী। লতিবের উপার্জনের এক মাত্র অবলম্বন পাখিভ্যান চুরি হওয়ায় অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন সংসার।ভ্যানটি হারিয়ে যেনো এখন পড়েছেন অথৈ সাগরে। একদিকে সমিতির কিস্তি অন্য দিকে খাদ্য সংকট সব মিলিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারটি। কয়েক মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনেছিলেন তিনি।ঋণের টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি।ভ্যানচালক আব্দুল লতিব বলেন, আমাদের ঘর ভাঙ্গাচোরা, সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। ভ্যানটা ছিল, সেটাও চুরি হয়ে গেছে। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়।কষ্টের এই গল্পগুলো এখন কাকে শোনাবো।নিজের সাথে নিজেই গল্প করতে হয়।অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া এখন চলা আমার পক্ষে আর সম্ভব নয়।স্থানীয় হাসান আলী জানান, মাঠের মধ্যে একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন আব্দুল লতিব ও তার পরিবারের সদস্যরা। বৃষ্টি এলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। আর কালবৈশাখী ঝড় উঠলেই আতঙ্কে রাত কাটে তাদের। একটাই ভয় কখন ঝড়ে উড়ে যাবে মাথার ওপরের একমাত্র আশ্রয়টুকু।এর সাথে থাকে সাপ আতঙ্ক। এই দুঃসহ জীবন যাপনের মধ্যে চোরের কবলে পড়ে হারাতে হয়েছে উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত পাখিভ্যান। গত মঙ্গলবার ২৮ এপ্রিল দিবাগত রাতে বাড়ি থেকে চোরের দল চুরি করে নিয়ে যায় আব্দুল লতিবের ব্যাটারি চালিত ভ্যানটি।মো: আরোজ আলী বলেন, আব্দুল লতিব ও তার পরিবার অত্যন্ত অসহায়। ভ্যান চালিয়েই তারা জীবিকা নির্বাহ করতেন। এখন ভ্যানটি না থাকায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের বসতঘরও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সবাইকে এই পরিবারটির পাশে দাঁড়ানো দরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত সহায়তা প্রয়োজন।উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন, সংসার জীবনের প্রায় দীর্ঘ ২০ বছর ধরে প্যাডেলচালিত (পায়ে চালিত) ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে কয়েক মাস আগে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন। কিন্তু সেই স্বপ্নও ভেঙ্গে যায়।রাতের আঁধারে চোরেরা ভ্যানটি চুরি করে নিয়ে যায়। যা ছিল তার পরিবারে সদস্যদের জন্য দু-মুঠো খাবার জোগানোর একমাত্র ভরসা। এখন তিনবেলা খাবার জোটানো কঠিন হয়ে গেছে তার।আব্দুল লতিবের দুই ছেলে ও স্ত্রী অন্ধ।একেবারেই চলাফেরা করতে পারে না।আমার পক্ষ থেকে যতটুকু পারি তাদের সহযোগিতা করবো।গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ভ্যানটি উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং বিভিন্নভাবে আমরা সোর্স লাগিয়ে রেখেছি ভ্যানটি উদ্ধারের জন্য।গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ভ্যানটা চুরি হয়ে যাওয়াই আব্দুল লতিব পরিবার নিয়ে চরম কষ্টে রয়েছে। আর ভ্যানটা চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু পারি পরিবারটিকে সহযোগিতা করা হবে।


আরও খবর




ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত