শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক শিল্প

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০১৬ সালে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা ছিল ৩৬৩টি। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা। ওই সময় তিন বছরের ব্যবধানে চট্টগ্রামে বন্ধ হয়ে যায় অন্তত ৫৪টি সচল কারখানা। ২০১৯ সালে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা নেমে আসে ৩০৯টিতে। এরপর করোনার কারণে ২০২০ সালে এসে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা আরও কমে যায়। আগের বছরের তুলনায় ২০টি কারখানা কমে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা এসে উপনীত হয় ২৮৯টিতে। 


এরপর এখন আবার চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। ২০২০ সালের পর গত তিন বছরে চট্টগ্রামে নতুন করে সচল হয়েছে অন্তত ৬১টি কারখানা। বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামে বিজিএমইএ নিবন্ধিত কারখানা আছে ৬০০টি। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে ৩৫০টি কারখানা। অর্থাৎ তিন বছরের ব্যবধানে এখানে সচল কারখানার সংখ্যা বেড়েছে ৬১টি।  


সচল কারখানার সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখলেও চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলো নানামুখী চ্যালেঞ্জের মুখে বলে জানিয়েছেন পোশাক কারখানা মালিকরা। তারা বলছেন, করোনার পর এখন প্রতিনিয়ত নিত্যনতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশের তৈরি পোশাক খাত। চট্টগ্রামে এই চ্যালেঞ্জ আরও বেশি। এখানে গ্যাস-বিদ্যুৎ সংযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, নতুন বিনিয়োগে ব্যাংক খুব একটা সহযোগিতা করতে চায় না, আছে দক্ষ শ্রমিকস্বল্পতা। এরপরও চ্যালেঞ্জ মোকাবিলা করে তৈরি পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ চট্টগ্রামে সচল কারখানার সংখ্যা বাড়ছে। তবে সেটি ২০১৪, ২০১৫ সালের তুলনায় কম। ২০১৫ সালে চট্টগ্রামে ৪৫৫টি সচল কারখানা ছিল। সেখানে এখন সচল কারখানা আছে ৩৫০টি। নানা প্রতিকূলতার কারণে চট্টগ্রামে কারখানা চালু করতে চান না মালিকরা। আবার অনেকে চালু কারখানা বন্ধ করে দিয়ে স্থানান্তর করে ফেলছেন।


জানা যায়, গত এক দশকে অন্তত ১২টি প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের দিকে চট্টগ্রাম নগরীর আঁতুরার ডিপো এলাকা থেকে দুটি কারখানা গাজীপুরে স্থানান্তর করে ডে গ্রুপ। 


জানতে চাইলে ডে অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ‘রানা প্লাজা ধসের পর অ্যাকার্ড কমপ্লায়েন্স ইস্যুতে আমাদের কারখানাগুলো বন্ধ করে দেয়। তখন আমরা কমপ্লায়েন্স নিশ্চিত করে দুটি কারখানা গাজীপুরে শিফট করে নিয়ে আসি। আর দুটি একেবারে বন্ধ করে দিয়েছি।’


বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ এই ৩৫ বছরে চট্টগ্রামে ৬২৩টি পোশাক কারখানা চট্টগ্রামে গড়ে ওঠে। এর মধ্যে ১৯৮৫ থেকে ২০১৫Ñ এই ৩০ বছরে সবচেয়ে বেশি কারখানা গড়ে ওঠে। এরপর ২০১৬ থেকে চট্টগ্রামে কমতে থাকে পোশাক কারখানার সংখ্যা। ২০১৫ সালে যেখানে চট্টগ্রামে নিবন্ধিত কারখানা ছিল ৭৫৬টি, সেখানে ২০২০ সালে নিবন্ধিত কারখানা এসে দাঁড়ায় ৬৯৩টিতে। গত তিন বছরে এটি আরও কমে যায়। বর্তমানে চট্টগ্রামে বিজিএমইএ নিবন্ধিত কারখানা আছে ৬০০টি। এই হিসাবে গত ১০ বছরে এই ১৫৬টি কারখানা চট্টগ্রামে বিলুপ্ত হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামে সচল কারখানার সংখ্যাও কমতে থাকে। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত চার বছরে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা কমে যায় ৭৪টি। ২০১৬ সালে যেখানে সচল তৈরি পোশাক কারখানা ছিল ৩৬৩টি, সেখানে ২০২০ সালে সচল কারখানার সংখ্যা এসে দাঁড়ায় ২৮৯টিতে। তবে এটি এখন ধারাবাহিকভাবে বাড়ছে। আগের বছরের তুলনায় ১৭টি বেড়ে ২০২১ সালে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়ায় ৩০৮টিতে। ২০২২ সালে এসে সেটি আরও বেড়ে যায়, তখন সচল কারখানা ছিল ৩৩৬টি। সর্বশেষ ২০২৩ সালে এখানে সচল কারখানা ছিল ৩৪০টি। 


এদিকে গত তিন বছর চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা বাড়লেও দেশের মোট তৈরি পোশাক রপ্তানির হিস্যায় দিন দিন পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। ১৯৮৫ সালের শুরুর দিকে দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ যেখানে রপ্তানি হতো চট্টগ্রাম থেকে। সেখানে এখন রপ্তানি হিস্যা নেমে এসেছে ১৪ শতাংশে। 


বিজিএমইএ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে চট্টগ্রামে নিবন্ধিত গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান ছিল ১৩৩টি। এর মধ্যে সচল ছিল ১২৬টি। ওই সময় দেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৩৯ শতাংশ হতো চট্টগ্রাম থেকে। এরপর ১৯৯৫ সালে এখানে তৈরি পোশাক কারখানা দ্বিগুণ হয়ে যায়। ওই সময় নিবন্ধিত পোশাক শিল্পপ্রতিষ্ঠান ছিল ৩৫৯টি। এর মধ্যে সচল ছিল ৩৪৫টি। তখন জাতীয় রপ্তানির ৩৪ শতাংশ হতো চট্টগ্রাম থেকে। এরপর ধারাবাহিকভাবে পোশাক কারখানার সংখ্যা বাড়লেও জাতীয় রপ্তানিতে চট্টগ্রামের অংশগ্রহণ কমতে শুরু করে। ২০০৫ সালে জাতীয় রপ্তানির ২৬ দশমিক ৩২ শতাংশ হয় চট্টগ্রাম থেকে। এর ১০ বছর পর ২০১৫ সালে চট্টগ্রামের রপ্তানি হিস্যা দাঁড়ায় ১৪ শতাংশে। বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে। ২০২০ সালে জাতীয় রপ্তানির ১৫ শতাংশ তৈরি পোশাক রপ্তানি হয় চট্টগ্রাম থেকে। ২০২১ সালে ১৫ শতাংশ, ২০২২ সালে ১৩ দশমিক ৫ এবং ২০২৩ সালে দেশের মোট তৈরি পোশাক রপ্তানির মাত্র ১৪ শতাংশ রপ্তানি হয়েছে চট্টগ্রাম থেকে। 


জানতে চাইলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, সচল কারখানার সংখ্যা বাড়ছে মানেই তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। আগের তুলনায় এখন ক্রয়াদেশও কিছুটা বেড়েছে। তাই কারখানা সচল হচ্ছে। আমরা নতুন কমিটি তৈরি পোশাক রপ্তানি আরও কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে কাজ করছি। ক্রয়াদেশ বাড়লে তখন সচল কারখানার সংখ্যাও ধীরে ধীরে বাড়বে। তবে এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান। 


তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে কারখানা চালু করা কঠিন কাজ। এখানে গ্যাস-বিদ্যুৎ সংযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, নতুন বিনিয়োগে ব্যাংক খুব একটা সহযোগিতা করতে চায় না, আছে দক্ষ শ্রমিকস্বল্পতা। জায়গার দাম অনেক বেশি। এ কারণে নতুন কারখানা স্থাপন করা ব্যয়সাপেক্ষ। অন্যদিকে কমপ্লায়েন্সের বাধ্যবাধকতার কারণে বর্তমান অবকাঠামোতে কারখানা পরিচালনা করার বিষয়ে ক্রেতাদের অনীহা। এসব কারণে জাতীয় রপ্তানিতে চট্টগ্রাম পিছিয়ে পড়ছে। সরকার যদি এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করে, তাহলে সচল কারখানার সংখ্যা সামনে আরও বাড়বে।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক