শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

ঘুষের টাকা নিতে গিয়ে আটক হয়ে মার খেলেন পুলিশ সদস্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২০ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সকেল হোসেন, স্টাফ রির্পোটারঃ 

জয়পুরহাটের আক্কেলপুর থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ঘুষের টাকা নিতে গিয়ে আটক হয়ে মার খাওয়া অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি শনিবার পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামের মাদকসেবী সোহেল রানার বাড়িতে ঘটেছে।


অভিযুক্ত পুলিশ সদস্য আশিক রানা কং/৭২৩ আক্কেলপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছে। তিনি সাদা পোশাকে একা ওই বাড়িতে গিয়ে পূর্বে চুক্তি হওয়া ঘুষের টাকা চাইতে গেলে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জমি-জমা নিয়ে একটি অভিযোগের তদন্ত করতে একজন উপ-পরিদর্শক (এসআই) সঙ্গে কনস্টেবল আশিক রানা ওই গ্রামে এসেছিলেন। তখন কনস্টেবল আশিক বিবাদী পক্ষের সোহেল রানার কাছে এক হাজার টাকা ঘুষ দাবি করেন। ওইদিন সোহেল রানা কনস্টেবলকে কোন  টাকা-পয়সা দেননি। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবল আশিক রানা সোহেল রানাকে তাঁর মা ও স্ত্রীর সামনে গালিগলাজ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। এঘটনার দুই দিন পর রাতের বেলায় একটি সড়কে কনস্টেবল আশিক রানা ভুক্তভোগী সোহেল রানার শরীল তল্লাসীর নাম করে মাদকদ্রব্য ঢুকে দেয়। তখন তাঁকে ছেড়ে দেওয়ার শর্তে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন কনস্টেবল আশিক। সেই ঘুষের টাকা নিতে পরের দিন সোহেল রানাদের বাড়িতে এসে ডাকাডাকি করে তাঁকে পাননি। তখন ক্ষুব্দ হয়ে বাড়ির দরজায় লাথি দিয়ে চলে যান। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কনস্টেবল আশিক রানা ভুক্তভোগী সোহেল রানার বাড়িতে আবারও সেই টাকা নিতে আসেন। তিনি সোহেল রানার কাছে ঘুষের ২০ হাজার টাকা চান। একপর্যায়ে সোহেল রানা কনস্টেবলের হাতে ৫ হাজার টাকা দেন। এসময় সোহলের স্ত্রী ডেইজি মুঠোফোনে ঘুষের টাকা লেনদের ভিডিও ধারণ করেন। বিষয়টি ওই কনস্টেবল টের পেলে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ওই কনস্টেবল ও সোহেল রানার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী ঘটনাস্থলে চলে আসে। এক পর্যায়ে সোহেল রানা নিজেই জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেয়। সকাল দশটার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস হোসেনকে সঙ্গে নিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। থানা পুলিশ সোহেল রানাকে ভয়ভীতি দেখিয়ে মুঠোফোনে থাকা ঘুষ লেনদেনের ভিডিও স্থানীয় কাউন্সিলরের সামনে মুছে ফেলে আটক থাকা কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  


ভুক্তভোগী সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি-জমা সংক্রান্ত একটি অভিযোগে এসে কনস্টেবল আশিক রানা আমার কাছে টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় পরে আমাকে রাস্তার মধ্যে পকেটে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। পরে ২০ হাজার টাকা দেওয়ার চুক্তিতে সে আমাকে ছেড়ে দেয়। ওই টাকা নিতে আসলে এই ঘটনাটি ঘটে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে আমার স্ত্রীর ধারণ করা ভিডিও ডিলিট করে তাকে নিয়ে যায়।


অভিযুক্ত পুলিশ সদস্য আশিক রানা বলেন, গত কয়েক দিন আগে আমার মা মারা যান। তারপর থেকে মানসিক বিষন্নতায় ভুগছি। আমি ওই এলাকায় মাদকের খোঁজ নিতে গেলে তারা কৌশলে আমাকে ডেকে নিয়ে ফাঁসিয়ে দেয়। আমি কোন টাকা-পয়সা লেনদেন করিনি।


পৌর কাউন্সিলর ফেরদৌস সরদার বলেন, সোহল রানার বাড়িতে সাদা পোষাকে একজন কনস্টবলকে আটকে রাখার ঘটনাটি পুলিশের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে থানা পুলিশের সাথে ওই কনস্টবলকে পাঠিয়ে দেওয়া হয়।


বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রানা শনিবার রাতে বলেন, ওই ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে একটি লিখিত প্রতিবেদন দিয়েছি। এবিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'