
শাকিল প্রধান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে পরিচালিত অভিযানে বিল্লাল নামে এক ব্যক্তিকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. হামিদা মোস্তফা।





























