
ষ্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে উষা এগ্রো ফার্ম (দি জিয়া এন্ড ব্রাদার)এর সিকিউরিটি গার্ড ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়,শুক্রবার(১০জুলাই)সন্ধ্যা ৭:৩০ টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুসলিম নগরস্থ মহাসড়কের কুমিল্লা মুখী লেনে অবস্থিত এই কোম্পানিতে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী এই ডাকাতি ঘটনা ঘটে।জানা যায়,উষা এগ্রো ফার্মের কাছ থেকে গত ৪/৫ মাস পূর্বে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন কন্সট্রাকশন মালামাল রাখতো দি জিয়া এন্ড ব্রাদার নামে একটা প্রতিষ্ঠান।
গেটে দ্বায়িত্ব থাকা সিকিউরিটি রিপন মিয়া বলেন,রাত সাড়ে সাতটার দিকে পকেট গেট দিয়ে ৭/৮ জন লোক হঠাৎ ঢুকে পড়ে আমিসহ গেটে থাকা দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে,তাদের হাতে পিস্তলসহ রামদা ছিল পরে ১০/১২ জন প্রবেশ করে আমাদের সবার হাত বেঁধে একটা কনটেইনারের মধ্যে নিয়ে আটকে রাখে।
সাইড ইনচার্জ মো:ফরিদুর রেজা বলেন,আমি নামাজ শেষে আসার পর গেটেই ৪/৫ জন ঘিরে ফেলে ও হাত পা বেঁধে ফেলে পরে কনটেইনারের জানালা দিয়ে দেখেছি দুই ট্রাক মালামাল নিয়ে যেতে,লুট হওয়া মালামাল এর মধ্যে ছিল লোহার পাইল,পাইপ,রড যার আনুমানিক বাজার মূল্য ২০/২৫ লাখ টাকা হবে।
তবে সরে জমিনে ঘুরে দেখা গেছে কোম্পানিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঘাটতি রয়েছে।





























