
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বাদ আসর মুরাদনগর উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জামায়াত যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী জামায়াত নেতা মো: ইউছুফ সোহেল, উপজেলা জামায়াতের আমির আবু নছর মো: ইলইয়াছ, সেক্রেটারী মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারী মাহবুব আলম মুন্সি, অর্থ সম্পাদক আবু বকর, কর্ম পরিষদ সদস্য মাওলানা মনসুর মিয়া, ধামঘর ইউনিয়নের আমির মাওলানা আব্দুল আউয়াল, পাহাড়পুর ইউনিয়নের আমির মাওলানা দোলোয়ার সহ জামায়াতের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি। গণভোটের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হবে বলে তারা মন্তব্য করেন। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




























