শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

গোপন ডেটিংয়ে ধরা পড়লেন পুষ্পার নায়িকা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হাতেগোনা আর কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। প্রথম পর্বের চেয়েও সিনেমাটি এবার উত্তেজনা ছড়িয়েছে অনেক গুণ। বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ বেড়েছে আরও। পুষ্পার সঙ্গে আবারও রোমান্স মুডে প্রিয় নায়িকাকে দেখতে আঙুলে দিন গুনছেন রাশমিকা মান্দানার ভক্তরা।


তার আগে দক্ষিণ ভারতের এই তারকা ভাইরাল হলেন গোপনে ডেটিং করতে গিয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো মজেছে সেই খবরে।


অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করেন রাশমিকা- কয়েক বছর ধরেেই এই গুঞ্জন চাউর রয়েছে। প্রায়ই নাকি তারা ডেটিংয়ে যান। সম্প্রতি এই গুঞ্জন আরও স্পষ্ট হয় যখন ‘কুশি’ অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, তিনি সিঙ্গেল নন।


এর মধ্যে বিজয় এবং রাশমিকার একসাথে লাঞ্চ ডেটের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।


ছবিটি একটি রেডিট অ্যাকাউন্টে ‘বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকাকে একসাথে দেখা গেছে’- এই ক্যাপশনসহ পোস্ট করা হয়েছিল। ভাইরাল হওয়া ছবিতে বিজয় দেবেরাকোন্ডা তার খাবার উপভোগ করছেন। অন্যদিকে, রাশমিকা মন্দানা ক্যামেরার দিকে না তাকিয়ে তার পেছনে বসে আছেন।


আরেকটি ক্লোজ-আপ শটে দেখা যায় রাশমিকা তার প্লেটের দিকে তাকিয়ে ডেজার্ট উপভোগ করছেন। ছবিটির উপর ‘গুড ফুড’ কথাটি লেখা ছিল। এই ছবি আসলে ‘পুষ্পা ২’ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এটি তার ‘ডিয়ার ডায়েরি’ নোটের অংশ।


তিনি যখন আগস্টে ছবিটি পোস্ট করেছিলেন তখন লিখেছিলেন, ‘সুইট ট্রিটস - আমার জীবনের একটি বড় অংশ।’ এর মানে হলো, ছবিটি এখন ট্রেন্ডিংয়ে এলেও এটি তোলা হয়েছিল মাস তিনেক আগেই।


ছবিটি দেখে এক নেটিজেন রেডিটে লিখেছেন, ‘এটি বর্তমানে সবচেয়ে ওপেনলি সিক্রেটিভ সম্পর্কগুলোর মধ্যে একটি। তারা জানে যে আমরাও জানি। আমরা জানি যে তারা প্রেম করছেন। তবুও তারা লুকোচুরির খেলায় রত!’


অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘তারা এই সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। তারা আমাদের বিষয়টি জানাতেও কোনো আপত্তি করেন না। তবে মজার বিষয় হলো তারা কখনও প্রকাশ্যে এটি স্বীকার করবে না। এটা একটা অদ্ভূত খেলা।’


বিজয় তার আসন্ন ছবি ‘ভিডি ১২’ মুক্তির অপেক্ষায় আছেন। ছবিটির প্রচারণা চলছে। অন্যদিকে রাশমিকার দিন কাটছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার অপেক্ষায়।



আরও খবর




কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই