শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
শামসুজ্জামান দুদু

হাসিনা আরেকটু সময় পেলেই বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলতো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফ্যাসিস্ট শেখ হাসিনা আরেকটু সময় পেলেই বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


তিনি বলেন, গণতন্ত্রবিনাশী দল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত এ দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল। শেখ হাসিনার মাধ্যমে তারা তিন-তিনটি নির্বাচন করে প্রমাণ করেছিল বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই।


শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেই মূলত সব অর্থে বাংলাদেশকে ভারতের ক্রীতদাসে পরিণত করেছিল। আরেকটু সময় পেলে ফ্যাসিস্ট হাসিনা লেন্দুপ দর্জির মতো বাংলাদেশটাকেও ভারতের সঙ্গে যুক্ত করে ফেলতো।


শনিবার (১৯ এপ্র্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’।



শামসুজ্জামান দুদু বলেন, ভারত সম্প্রতি নিজেদের সারা বিশ্বে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। এটি এতটাই নির্মম রাষ্ট্র, শুধু যে মুসলমানদের হত্যা করছে তা নয়, সে দেশে নিম্নবর্ণের হিন্দু এবং জাতি-প্রজাতির মানুষকে তারা হত্যা করছে, নির্যাতন করছে। গাজায় ইসরায়েল এ পর্যন্ত নারী-শিশুসহ ৫০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। মনে রাখতে হবে এই ভারত কিন্তু দখলদার ইসরায়েলের বন্ধুরাষ্ট্র।


বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল। তারা জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। সেজন্য আমরা কৃতজ্ঞ। এজন্য আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করি। কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করে? না, তারা মোটেও সেটা মনে করে না।


তিনি বলেন, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করা মুক্তিযুদ্ধবিরোধী শেখ হাসিনাকে তারা (ভারত) জায়গা দিয়েছে। এরপর ভারত নিজেদের আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে না। ফ্যাসিস্ট হাসিনাকে জায়গা দিয়ে নিজেরাও যে ফ্যাসিস্ট সেটা ভারত প্রমাণ করেছে।



‘আমরা ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি; এখানে তাদের জায়গা হয়নি। বলা হচ্ছে, জীবন বাঁচানোর জন্য হাসিনা ভারতে পালিয়ে গেছে। আসলে জীবন বাঁচানোর জন্য না। তার আসল ঠিকানাই হচ্ছে ভারত। একজন ফ্যাসিস্ট কেবল আরেকজন ফ্যাসিস্টের সঙ্গে থাকতে পারে। কারণ আমরা তো এরশাদকেও পরাজিত করেছিলাম। গণঅভ্যুত্থানে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। তিনি জেলখানায় গিয়েছিলেন। হাসিনার মতো ভারতে পালিয়ে যাননি।’


শামসুজ্জামান দুদু বলেন, হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে কব্জায় রাখতে পারেনি। তাই বলে আগামী দিনে পারবে না, সেটা ভাবার অবকাশ নেই। নানান ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশকে কব্জায় রাখতে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে এ দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেন।


নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের কথাটা বিএনপি বারবার আপনাদের কাছে বলে আসছে। তা না হলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে। জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্যই সুবিধা হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।


দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান প্রমুখ।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব