শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

হাতবদলে প্রায় দেড় গুণ দাম বৃদ্ধি, ডিমের লাভ খাচ্ছে কারা?

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাছ-মাংসের বিকল্প সহজলভ্য আমিষ—ডিম, গরিবের শেষ ভরসার খাদ্যটিও এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ডিমের বাজারেও এখন একটি দুষ্টচক্র কাজ করছে। তারাই বিভিন্ন সময় বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে, এতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত হাতবদলে প্রায় দেড় গুণ দাম বৃদ্ধি পাচ্ছে ডিমের দাম। 



রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত দুদিন ধরে ডিমের দাম অনেক বাড়তি। হালি ৬০ আর ডজন ঠেকেছে ১৮০ টাকায়। সেই হিসেবে ১০০ ডিমের দাম দাঁড়ায় ১৫০০ টাকা। 


খামারিরা বলছেন, বর্তমানে ১০ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকা ৮০ পয়সার মধ্যেই উৎপাদন পর্যায়ে ডিম বিক্রি করছেন তারা। এতে ১০০ ডিমের দাম পড়ছে ১০৩০ থেকে সর্বোচ্চ ১০৮০ টাকা। 



পাইকারি বাজারে খোঁজ নিয়েও জানা গেছে, পাইকারি পর্যায়ে প্রতিটি ডিমের দাম দাম ১০ টাকা ৮০ পয়সা। সেই হিসেবে ১০০ ডিমের পাইকারি দাম ১০৮০ টাকা। এছাড়া খামারে দাম বৃদ্ধির ওপর ভিত্তি করে এটা প্রতি ডিমে ১০-২০ পয়সা পর্যন্ত এদিক-সেদিক হয়। এতে পাইকারিতে বর্তমানে সর্বোচ্চ ১০৯০ থেকে ১১০০ টাকায় ডিম বিক্রি হচ্ছে। 


অথচ ভোক্তা পর্যায়ের খুচরা দোকানগুলোতে প্রতিটি ডিম ১৩ টাকা ৭৫ পয়সা থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এতে ডজনে ডিমের খরচ পড়ছে ১৬৫ থেকে ১৮০ টাকা।


এদিকে ডিম উৎপাদন পর্যায়ের খামারিরা জানিয়েছেন, ডিমের দাম সব সময় ওঠানামা করে। তবে সেটা খুব বেশি না। 



 


জামালপুরের সরিষাবাড়ি এলাকার ডিমের খামারি আরিফুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার) ১০ টাকা ৫০ পয়সা দরে ডিম পাইকাররা কিনে নিয়ে গেছেন। গতকাল বিক্রি করেছি ১০ টাকা ৩০ পয়সা এবং তার আগের দিন বিক্রি করেছি ১০ টাকা ৮০ পয়সা।’


তিনি বলেন, ‘ডিমের দাম প্রায় উঠানামা করে। তবে খাদ্যের দাম বাড়তি এবং এই মুহূর্তে ডিম উৎপাদনকারী মুরগি ও বাচ্চার সঙ্কট রয়েছে। তাই ডিমের দাম একটু বেশি। আগে ৮ টাকা থেকে সাড়ে ৮টা পিস দামেও ডিম বিক্রি করেছি। নিয়মিত ডিম পড়ার জন্য একটি মুরগিকে প্রস্তুত করতে ১৮০ দিন (৬ মাস) সময় লাগে।’


তিনি আরও বলেন, ‘আমাদের ফার্ম থেকে যারা ১০ টাকা ৩০ পয়সায় ডিম কিনে নেন তাদের পরিবহন খরচ ১০০ ডিমে ২০ টাকা ও ডেমারেজ ১০ টাকা ধরতে হয়। অর্থাৎ খামার থেকে ডিম ঢাকা পর্যন্ত পৌঁছাতে প্রতি ডিমের দাম হয় ১০ টাকা ৫০ পয়সা পর্যন্ত।’


পাইকারদের দাবি, তারাও সীমিত লাভে বাজারে ডিম ছাড়েন। খুচরা বিক্রেতারা কি দামে ডিম বিক্রি করেন, সেটা তারা বলতে পারবেন না।


তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, ‘আজকে (সোমবার) পাইকারিতে ১০০ ডিম ১০৮০ টাকা রেটে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ডিমের দাম পড়ছে ১০ টাকা ৮০ পয়সা।’ 


তাহলে খুচরা পর্যায়ে প্রতিটি ডিম ১৩ টাকা ৭৫ পয়সা থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি পাইকারি রেটে ডিম বিক্রি করি। খুচরায় কে কত টাকায় ডিম বিক্রি করছে সেটা আমি বলতে পারবো না।’


অনুসন্ধানে দেখা গেছে, ধাপে ধাপে হাতবদলে বাড়ছে ডিমের দাম। অনেক খুচরা দোকানি সরাসরি আড়ত থেকে ডিম কেনেন না। তারা স্থানীয় একটি পাইকার চক্র থেকে ডিম কেনেন। ওই চক্রটি আড়ত থেকে ডিম কিনে স্থানীয় দোকানে সাপ্লাই দেয়। তারা নিজেদের পাইকার পরিচয় দিয়ে খুচরা দোকানে ডিম প্রতি ১১ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সা পর্যন্ত দরে সাপ্লাই দিচ্ছেন। খুচরা বিক্রেতারা যা ১৩ টাকা ৭৫ পয়সা হিসেবে ১৬৫ টাকা ডজনে ডিম বিক্রি করছেন। স্থানীয় পাইকার পরিচয় দেওয়া ডিম সাপ্লাইকারীদের কারসাজি ও খুচরায় বেশি লাভের আশা বাড়াচ্ছে ডিমের দাম। কখনো কখনো মূল আড়তেও দাম নিয়ে সিন্ডিকেট হয় বলেও অভিযোগ রয়েছে। সিন্ডিকেট চক্র তখন নিজেদের আড়াল করতে ক্যাশ মেমু ছাড়া ডিম কিনতে বাধ্য করেন।


মগবাজারের চারুলতা বাজার এলাকায় পাইকারি বলে ডিম বিক্রি করছিলেন শামসুদ্দিন। তার দোকান ঘুরে জানা গেছে, বাদামি রঙের ডিম ১৬০ টাকা ডজনে পাইকারি বিক্রি করছেন তিনি। 


বাজারের ওই গলির কয়েকটি দোকান পরেই একটি মুদির দোকানে ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকা ডজন দরে। আর আবাসিক এলাকার গলির ভেতরে দোকানগুলোতে বিক্রি হচ্ছে ১৭০ টাকা ডজনে।


রোববার সকালে মোহাম্মদপুরে তাজমহল রোড এলাকার একটি দোকান থেকে ১৮০ টাকা ডজন দরে ডিম কিনেছেন আফসারা আশরাফ। তিনি বলেন, ‘ঈদের আগেও এই ডিমের দাম ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন দরে কিনেছি। আজ কিনতে গিয়ে দেখলাম ডজন ১৮০ টাকা হয়ে গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানেই ডিমের দাম বেড়ে গেছে।’


মগবাজার এলাকায় ১৭০ টাকা ডজন দরে ডিম কিনেছেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘ঈদের আগেও এই ডিমের দাম অনেক কম ছিল। ঈদের পর এসে এখন ডিম কিনতে গিয়ে দেখলাম ১৭০ টাকা ডজন। হঠাৎ ডিমের দাম কেন বাড়তি এ বিষয়ে দোকানদাররা কিছু বলতে পারছেন না।’ 




কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস চেয়ারম্যান এস এম নাজির হোসাইন বলেন, ‘যারা ডিমের ব্যবসার এই কারবারির সঙ্গে যুক্ত, অতীতে তাদের কোনো শাস্তি হয়নি। এ জন্য যারা এসব করেন, তারা বারবারই এই ধরনের কাজ করে যাচ্ছেন। আর আমরা যে মনিটরিং বারবার করতে বলেছি, সেটিও করা হচ্ছে না। ফলে এরা বেপরোয়া হয়ে গেছে।’


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘আমিও ১৮০ টাকা ডজন দরেই ডিম কিনেছি। গতবার যখন ডিমের দাম ১৫০ টাকা হয়েছিল তখন এফোর্ট দিয়েছি; তারপরে আমি রিপোর্ট দিয়েছি কি কি করতে হবে। মামলা পর্যন্ত করেছি। এখন আমি এই বিষয়ে টায়ার্ড। আমার আর কিছু বলার নেই। আপনি এই বিষয়ে মন্ত্রণালয়ে জিজ্ঞেস করেন।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক