শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

হেলমেটের মান নির্ধারণ হবে কবে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোটরসাইকেল চালানোর সময় মাথা নিরাপদ রাখতে হেলমেট অত্যাবশ্যকীয়। এর কোনও বিকল্প নেই। একটা সময় ছিল, বেশিরভাগ মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট পরতেন না। তবে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ‘কারাদণ্ড’ ও ‘জরিমানা’ এড়াতে গত দুই-তিন বছর ধরে চিত্র পাল্টে গেছে। চালক ও আরোহীরা এখন হেলমেট পরছেন। কিন্তু হেলমেট পরার হার বাড়লেও কমেনি বাইক দুর্ঘটনায় মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ব বরণের হার। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে নিম্নমানের হেলমেটকে।


রাস্তাঘাটে সচরাচর দেখা যায়, মামলার ভয়ে হেলমেট পরেন চালকরা। তবে তা বেশির ভাগই নিম্নমানের। যাত্রীদেরও দেওয়া হয় মানহীন এসব হেলমেট। এতে মামলা থেকে বাঁচলেও অসতর্কতাবশত দুর্ঘটনায় পড়লে মস্তিষ্কে রক্তক্ষরণ, ফ্র্যাকচার এমনকি মৃত্যুও ঘটে অহরহ। সংশ্লিষ্টদের মতে, মানহীন হেলমেট যাত্রীদের সুরক্ষার বদলে উল্টো মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) এক পরিসংখ্যানে দেখা গেছে— রাজধানীসহ সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৮ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে হেলমেট না পরার কারণে। কিন্তু এখন দেখা যাচ্ছে— হেলমেট থাকা সত্ত্বেও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এর একমাত্র কারণ নিম্নমানের হেলমেটের ব্যবহার।


মোটরযান চলাচল আইনের ৪৯-চ ধারায় বলা হয়েছে, চালক ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি আরোহী বহন করা যাবে না। চালক ও আরোহীকে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। যদি কোনও ব্যক্তি এই বিধান লঙ্ঘন করেন, তাহলে সেটি হবে অপরাধ। এ জন্য তিনি অনধিক তিন মাসের কারাদণ্ড, বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক এক পয়েন্ট কাটা যাবে।


এ দিকে যাত্রী সুরক্ষায় হেলমেট ব্যবহারে জোর দেওয়া হলেও এর মান নিয়ে আইনে কিছু উল্লেখ নেই। এ কারণে কেউ মানসম্মত হেলমেট ব্যবহারের তোয়াক্কা করছেন না। মোটরসাইকেল-চালকদের হেলমেটের মান নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও এর কোনও অগ্রগতি নেই। বাস্তবে দেখা যায়, পুরো দেশ মানহীন হেলমেটে সয়লাব। এতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। প্রশ্ন হলো, মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষতি কমাতে হেলমেটের মান নির্ধারণ হবে কবে?


সড়কে দায়িত্ব পালনকালে সরাসরি দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন— এমন সব ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্নমানের হেলমেটের কারণে অনেককে জীবন দিয়ে মাশুল গুণতে হচ্ছে। যেকোনও দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বা চালক যখন ছিটকে রাস্তায় পড়ে যান, তখন তিনি প্রথম আঘাতটি পান মাথায়। এ কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে বেশি। হেলমেট না পরলে জরিমানাসহ মামলা করা হয়। ফলে পুলিশের মামলা এড়াতে বেশিরভাগ বাইকার নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। ট্রাফিক পুলিশ জানায়, মানুষের উচিত, নিজেদের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ভালো মানের হেলমেট ব্যবহার করা।


বিশেষজ্ঞরা বলছেন, মাথায় একটি ভালো মানের হেলমেট থাকলে বড় ধরনের আঘাত থেকে বেঁচে যান চালক বা আরোহী। সে ক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলেও প্রাণহানির ঝুঁকি থাকে কম। কিন্তু নিম্নমানের হেলমেটগুলো আঘাত পাওয়ামাত্রই ভেঙে দুমড়েমুচড়ে যায়। ভাঙা প্লাস্টিক মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ঢুকে মারাত্মক আঘাতের সৃষ্টি করে। এতে মৃত্যুঝুঁকি বাড়ে। অনেকে আবার স্থায়ী পঙ্গুত্বের শিকার হন।


রাইড শেয়ারিং কোনও কোম্পানিই ভালো মানের হেলমেট চালকদের সরবরাহ করছে নারাইড শেয়ারিং কোনও কোম্পানিই ভালো মানের হেলমেট চালকদের সরবরাহ করছে না


হেলমেটের মান নির্ধারণ নিয়ে সাধারণ মানুষের ভাবনা

রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট নিম্নমানের। খুব কমসংখ্যকই মানসম্মত হেলমেট ব্যবহার করেন। রাইড শেয়ারিংয়ের বাইক-চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানির পক্ষ থেকে যে হেলমেট দেওয়া হচ্ছে, সেগুলোও নিম্নমানের। এগুলোকে চালকরা বলে থাকেন ‘প্লাস্টিকের বাটি’। রাইড শেয়ারিং কোনও কোম্পানিই ভালো মানের হেলমেট চালকদের সরবরাহ করছে না। মাত্র দুই থেকে পাঁচ শতাংশ চালক ভালো হেলমেট ব্যবহার করছেন, সেটাও নিজ উদ্যোগে।


রাজধানী বাড্ডার সাঁতারকুল এলাকার বাসিন্দা মো. তারেক। রাইড শেয়ার করেই জীবিকা নির্বাহ করেন তিনি। তার ও যাত্রীর ব্যবহার করা হেলমেট দেখে বোঝা যায় যথেষ্ট মানসম্মত। তিনি বলেন, ‘আমার মাথার হেলমেটের দাম সাড়ে ছয় হাজার টাকা। যাত্রীর হেলমেটও একই দামের।’


রাজধানীতে রাইড শেয়ার করা তেমন কাউকে সচরাচর এমন দামি হেলমেট ব্যবহার করতে দেখা যায় না। এ কারণে কৌতূহল নিয়ে দামি হেলমেট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তারেক বলেন, ‘আমি যেহেতু বাইক চালিয়ে উপার্জন করি, সে ক্ষেত্রে নিজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই আমাকে বাইক চালাতে হবে। প্রথমে আমি কোম্পানির দেওয়া হেলমেট ব্যবহার করতাম। কিন্তু একদিন তা হাত থেকে পড়ে ভেঙে যায়। যে দিন আমার একটা মেয়ে সন্তান হয়েছে, সে দিন মনে হয়েছে— আমার দায়িত্ব আরও বাড়লো। আমাকে আরও সচেতন হতে হবে। আমার মনে হয়েছে, সত্যিকার অর্থেই নিজের নিরাপত্তার জন্য ভালো মানের হেলমেট ব্যবহার করা প্রয়োজন।’


রাজধানীতে নিয়মিত রাইড শেয়ার অ্যাপ ব্যবহারকারীদের একজন মো. ইউনুস মানসম্মত হেলমেট পরেন। তিনি বলেন, ‘সরকার জনগণের কল্যাণে ও নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের আইন করেছে। কিন্তু এই আইনের ফলে মোটরসাইকেল আরোহী বা ব্যবহারকারীদের তেমন কোনও লাভ হয়নি। কারণ, এতে হেলমেটের মান নির্ধারণের বিষয়ে কিছুই উল্লেখ করা করা হয়নি। গণমাধ্যমের বরাতে অসংখ্য বার শুনেছি— হেলমেটের মান নির্ধারণ করা হবে। কিন্তু এর কোনও কার্যকারিতা দেখছি না। শিগগিরই এ নিয়ে আইন করে হেলমেটের মান নির্ধারণ করা উচিত।’


নিম্নমানের হেলমেটের বিষয়ে পুলিশের বক্তব্য

নিম্নমানের হেলমেট ব্যবহারের বিষয়ে বরাবরই পুলিশের ভাষ্য হচ্ছে— হেলমেটের মান নিয়ে তারা কাজ করেন না। কোনও মোটরসাইকেল আরোহী বা চালক হেলমেট পরেছেন কিনা, সেটা তারা নিশ্চিত করেন এবং প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ নেন। মোটরসাইকেলের চালক বা আরোহী মামলা থেকে বাঁচতে যে নিম্নমানের হেলমেট পরেন, তা জেনেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পুলিশ এ ক্ষেত্রে কিছুই করতে পারে না।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল চালক বা আরোহী হেলমেট পরেছেন কিনা, সেটি আমরা নিশ্চিত করি। কিন্তু এটার মান কেমন, সেটা দেখি না। কারণ এর মানের বিষয়ে আইনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই।’


তিনি বলেন, ‘আমাদের দেশে হেলমেটের মান নির্ণয়ের তেমন কোনও ব্যবস্থা নেই। তবে মান নির্ধারণ করা উচিত।’


পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, বেপরোয়া মোটরসাইকেলের গতি ও নিম্নমানের হেলমেটের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালকদের সচেতন হাওয়াসহ শিগগিরই হেলমেটের মান নির্ধারণ করা হবে বলে প্রত্যাশা পুলিশের ট্রাফিক বিভাগের।


নুর মোহাম্মদ নামে ডিএমপির এক সার্জেন্ট  বলেন, ‘মোটরসাইকেলে যাত্রা করতে হলে চালক ও যাত্রীর মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক। তবে মানসম্মত হেলমেট পরলে চালক ও আরোহী অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার শিকার হলেও সুরক্ষা বজায় থাকতো।’


মানসম্মত হেলমেট চেনার উপায়

দাম ও মান অনুযায়ী, বর্তমানে বাজারে ৩০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের হেলমেটও পাওয়া যায়। এর মধ্যে কিছু আছে, যেগুলো আন্তর্জাতিক মাপকাঠি মেনে তৈরি। হেলমেটে আইএসও লোগো রয়েছে কিনা কেনার আগে তা যাচাই করা জরুরি। কারণ এ ধরনের হেলমেট নির্দিষ্ট প্রটোকল মেনে তৈরি করা হয়। বর্তমানে বেশিরভাগ হেলমেট ফাইবার গ্লাস দিয়ে তৈরি। তবে কেউ বেশি সুরক্ষা চাইলে কার্বন-কেভলার মিশ্রিত মেটেরিয়াল দিয়ে তৈরি হেলমেট কিনতে পারেন। হেলমেট কেনার সময় হেলমেটটি ডট সার্টিফায়েড কিনা তা দেখে কিনতে হবে। কারণ ডট সার্টিফায়েড হেলমেটের সুরক্ষায় ব্যবস্থা ভালো থাকে।


হেলমেট বাছাইয়ের ক্ষেত্রে তরুণ চালকরা নিরাপত্তার পাশাপাশি খোঁজেন স্মার্ট নকশা এবং ওজনে হালকা হেলমেট। রাজধানীর বংশাল, বাংলামোটর, ষাট ফিট, মিরপুর ১০, উত্তরাসহ বিভিন্ন মোটরবাইকের পার্টসের মার্কেটে ও নামিদামি মোটরবাইকের দোকানে মানসম্মত হেলমেট পাওয়া যায়। দেশের বাজারে হেলমেট উৎপাদনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান না থাকার কারণে পুরোটাই আমদানিনির্ভর। ফ্রান্স, ইউরোপ, চীন ও ভারত থেকে আমদানিকারকেরা প্রায় ২০টি ব্র্যান্ডের হেলমেট দেশে বাজারজাত করেন। ইয়োহি, এক্সোর, এক্সিস, এইরোহ, টর্ক, এলএসটু, স্টিলবার্ড, ভেগা, এইচজেসি, সিএসবি, এমটি, শার্ক, এসএমকে, স্টুডস, অ্যারোস্টারসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের হেলমেট দেশের বাজারে পাওয়া যায়।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা