শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

হরিলুট করতেই রাতের আধারে আমতলীর ভরা খাল খনন,খননে অনিয়ম বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

হরিলুট করতেই আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খাল রাতের আধারে ভরা খাল খনন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কুকুয়া ইউনিয়ন পরিষষদ সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু এ খাল খনন করছেন। অভিযোগ রয়েছে খাল খননের নামে খালের দুই পাড়ের কোটি টাকার গাছ কেটে ফেলেছেন। খনন কাজের অনিয়ম বন্ধে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। জানাগেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অফিস গত এপ্রিল মাসে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খালের দুই হাজার ৫’শ মিটার খাল খননের জন্য দরপত্র আহবান করে। ২০ লাখ টাকা ব্যয়ে ওই খনন কাজ পায় কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু। গত ২০ মে তিনি খাল খনন কাজ শুরু করেন। শুরুতেই খাল খননে নানা অনিয়ম করে আসছেন এমন অভিযোগ স্থানীয়দের। সেচ দিয়ে খাল খনন করার কথা থাকলেও তিনি সেচ না দিয়ে দায়সারা ভরা খাল খনন করছেন। অভিযোগ রয়েছে খাল খনন করতে গিয়ে ঠিকাদার কায়েসুর রহমান ফকু ভেকু মেশিন দিয়ে খালের দুই পাড়ের হাজার হাজার গাছ কেটে ফেলছেন। স্থানীয়রা এতে বাঁধা দিলেও তিনি তাদের কথা মানছেন না। এছাড়াও অভিযোগ রয়েছে গত তিনদিন ধরে তিনি রাতের আধাঁরে খাল খনন করছেন। ঠিকাদার মোঃ কায়েসুর রহমান ফকুর খাল খননে এমন অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এলাকাবাসীর দাবীর সরকার খাল খনন করছে কৃষক ও এলাকাবাসীর সুবিধার্থে কিন্তু ঠিকাদার যেভাবে খাল খনন করছেন তাতে কৃষকের কোনই উপকারে আসবে না। খাল খননের নামে সাবেক চেয়ারম্যান হরিলুট করছেন। স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল জব্বার, নাদিম আহম্মেদ, রাসেল ও খলিল বলেন, খাল কাটার নামে সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু হরিলুট করছেন। খাল সেচ না দিয়েই রাতের আঁধারে খনন করছেন। তারা আরো বলেন, খালের দুই পাড়ে ভেকু মেশিন দিয়ে হাজার হাজার গাছ কেটে ফেলেছেন। এ খাল খননে কৃষষকদের কোন উপকারে আসবে না উল্টো খালের পাড়ের মানুষের অন্তত কোটি টাকা গাছ কেটে ফেলেছেন। দ্রুত খাল খননে সকল অনিয়ম বন্ধের দাবী জানান তারা। নারী মুনসুরা বলেন, মোর কয়ডা গাছ আলহে হেইয়া মেশিন দিয়া কাইটা ফালাইছে। তিনি আরো বলেন, রাইতে ভরা খাল কাডে। এ্যারে কয় ক্যামন খাল কাডা। মুই এইরহম খাল কাডা মোর বয়সে দেহি নাই। কুকুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল আউয়াল ও তাসলিমা বেগম বলেন, খাল খনন নয়তো যেন দুর্নীতির মহা আখড়া। সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে রাতের আধারে ভরা খাল খনন করছেন। তার এমন অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তিনি তাদের কথা আমলে নিচ্ছেন না। কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু খাল খননে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, উপজেলা প্রকৌশলী অফিসের প্লান মতই খাল খনন করছি। খাল সেচ না দিয়ে রাতের আধাঁরে কেউ খাল খনন করে? এগুলো সব মিথ্যা কথা। তবে ভেকু মেশিন দিয়ে খাল খনন করতে দুই একটি গাছ কেটে ফেলার কথা স্বীকার করেন তিনি। আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, সেচ না দিয়ে আধারে খাল খননের খবর পেয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সঠিকমত কাজ না করতে ওই খাল আর খনন করা হবে না। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জেনে উপজেলা প্রকৌশলীকে কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। 



আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ