শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

ইলিশের দাম, কেনা তো দূরে থাক-শোনারও সাহস নাই

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভরা মৌসুমেও খুলনার বাজারে ইলিশ মাছের আকাল। যার কারণে দাম আকাশ ছোঁয়া।

বাজারে যে পরিমাণ মাছ উঠছে সেগুলো প্রতি কেজি রেকর্ড দামে বিক্রি হচ্ছে।


গত বছর এ সময় ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হতো ৮০০-৯০০ টাকা কেজি দরে। যা এবার বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে।


৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হতো ১০০০-১১০০ টাকা কেজিতে। এবার সেই মাছ বিক্রি হচ্ছে ১৫০০-১৬০০ টাকা দরে। আর এক কেজি ওজনের মাছের দাম ছিল সর্বোচ্চ ১৩০০-১৪০০ টাকা পর্যন্ত। যা এবার রেকর্ড ভেঙে হয়েছে ১৮০০-১৮৫০ টাকা।


খুলনা মহানগরীর কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মাছ কেনার আশা নিয়ে বাজারে আসছেন ঠিকই কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন।


শুক্রবার (৫ জুলাই) খুলনা নিউমার্কেট মাছের বাজারের ক্রেতা মোহাম্মদ মামুন হোসেন বলেন, ইলিশের দাম আকাশ ছোঁয়া। সরকারি বড় বড় কর্মকর্তা ও তথাকথিত রাজনৈতিক নেতারা ছাড়া এত দামে সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব নয়।


মিস্ত্রীপাড়া বাজারের ক্রেতা শেখ রফিক বলেন, ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি ইলিশের। কেনা তো দূরের কথা দাম শোনারও সাহস পাই না। শেষ কবে যে কিনেছি মনেও নেই।


একটা ইলিশ মাছের যে দাম তা দিয়ে অন্য মাছ কিনে অনেক দিন খেতে পারবো। ইলিশ মাছ এখন আর মধ্যবৃত্তের সাধ্যের মধ্যে নেই। ভরা মৌসুমেও ছেলে মেয়েদের ইলিশ মাছ খেতে দিতে পারছি না। এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন অনেকে।


যে দামে বিক্রি হচ্ছে ইলিশ 


কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা  বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইলিশ মাছের আরেক দফা দাম বেড়েছে। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৩০০ থেকে ১৪০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৫০০-১৬০০ টাকা, ৯০০ গ্রাম থেকে এক কেজি ইলিশের দাম  ১৮০০ -১৮৫০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ইলিশের কেজি ২০০০ থেকে ২২০০ টাকা, ১ কেজি ৫০০ গ্রাম থেকে এক কেজি ৬০০ গ্রাম ইলিশের কেজি ২৫০০ থেকে ২৭০০ টাকা ও ২ কেজি ওজনের ইলিশের কেজি ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুলনার বাজারে যেসব ইলিশ আসছে তার অধিকাংশ মেঘনা নদীর মাছ।


কেন ইলিশের দাম এতো বেশি  


ভোলার চরফ্যাশান থেকে কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তে ইলিশ মাছ বিক্রি করতে আসা মাকসুদুর রহমান  বলেন, এবার জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। কিন্তু মাছে চাহিদা বেশি। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকায় এবার ইলিশের দাম বেশি।


ময়লাপোতা মোড়স্থ কেসিসি সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিশ ব্যবসায়ী মোজাফফর হোসেন আশেক বলেন, ইলিশের ভরা মৌসুম আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস। এ বছর নদীতে মাছ কম। এক একটা জালে এখন প্রায় ৫ থেকে ৭ মন মাছ পাওয়া যাচ্ছে। যেখানে আগে পাওয়া যেতে ৫০ থেকে ১০০মন। যে কারণে বাজারে ইলিশের ঘাটতি রয়েছে। ফলে দাম বেশি।  


তবে ইলিশের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেউ কেউ বলছেন, বর্তমানে সাগরে ইলিশ ধরা বন্ধ। একইভাবে সুন্দরবনের নদ-নদীতেও মাছ শিকার বন্ধ রয়েছে। আগে নদীতে অনেক ইলিশ পাওয়া যেত। এসব ইলিশ স্থানীয় বাজারে প্রান্তিক জেলেরা সরাসরি বিক্রি করতেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল না। এখন জেলেরা যে ইলিশ পান তা বিক্রি করতে হয় পাইকারি বাজারে। এই বাজারে মধ্যস্বত্বভোগীদের হাত বদল হলেই দাম বেড়ে যায়। 


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ