শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না স্টারমার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।


চার দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে আছেন ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের চেষ্টায় সমর্থন আদায়ের চেষ্টা তার এ সফরের অন্যতম লক্ষ্য।


ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, আগের সরকারের আমলে ‘চুরি যাওয়া’ অর্থ উদ্ধারে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের ‘নৈতিক দায়বদ্ধতা’ অনুভব করা উচিত, কারণ এ অর্থের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যেই রয়েছে বলে অভিযোগ আছে।


ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। অবশ্য স্টারমারের সঙ্গে তার সরাসরি কথা হয়নি।


তবে ইউনূস এও বলেছেন, পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশের চেষ্টায় স্টারমার যে সমর্থন দেবেন, সে বিষয়ে তার কোনো ‘সন্দেহ নেই’, কারণ তার ভাষায়, “এগুলো চুরির টাকা।”


ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা যে স্টারমারের আপাতত নেই, যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারাও সেটা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তারা রাজি হননি।


‘চুরির অর্থ’ খুঁজে পেতে ব্রিটিশ সরকার ইতোমধ্যে সহায়তা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ওই অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের ‘আইনি ও...নৈতিক’ বাধ্যবাধকতা অনুভব করা উচিত। আর এ বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে ‘আরো আন্তরিক সহায়তা’ বের করে আনা ছিল তার এবারের সফরের লক্ষ্য।


ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু হয়।


ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, দুর্নীতির যে তদন্ত বাংলাদেশে শুরু হয়েছে, তাতে যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপরও নেতিবাচক প্রভাব পড়ার হুমকি তৈরি হয়েছে।


দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার এমপি টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।


স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। তবে টিউলিপ কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।


এ মাসের শুরুতে প্রধান উপদেষ্টা ইউনূসকে চিঠি দিয়ে লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন টিউলিপ। এই ব্রিটিশ এমপি বলছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন যে ‘ভুল–বোঝাবুঝি’ তৈরি করেছে, ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে তা তিনি দূর করতে পারবেন।


তবে ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, টিউলিপ সিদ্দিককে তিনি সাক্ষাৎ দেবেন না।


“এটা একটা আইনি বিষয়...একটা আইনি প্রক্রিয়া। এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার মত কোনো বিষয় নয়।”


ইউনূস অভিযোগ করেন, গত ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা তার ক্ষমতাকে তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য ‘অর্থ আত্মসাতের সুযোগে’ রূপান্তরিত করেছিলেন।


“এটা ছিল বড় ধরনের এক লুটপাট প্রক্রিয়া,” বলেন তিনি।


বাংলাদেশ সরকারের হিসাবে, শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, যার বড় একটি অংশ গেছে যুক্তরাজ্যে।


ইউনূস বলছেন,কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যও এই চুরি যাওয়া অর্থের গন্তব্য ছিল।


যুক্তরাজ্য সফরকে ওই অর্থ উদ্ধারের চেষ্টার ‘শুরু’ হিসেবে বর্ণনা করে ইউনূস বলেন, আরও দেশ সফরের পরিকল্পনা রয়েছে তার। এ ছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন খাত—ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকেও সহায়তা চায় তার সরকার।


তিনি বলেন, “গ্রেট ব্রিটেনের জনগণের সমর্থন আমাদের দরকার।”


যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গত মাসে শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ সহযোগীর ছেলের নামে লন্ডনে থাকা দুটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে।



আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী