
বিশেষ প্রতিবেদক, সোনারগাঁও:
আসন্ন সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন বাবুর নাম আসায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বস্তি ফিরে এসেছে।
জাকির হোসেন বাবু দীর্ঘদিন ধরে জামপুর ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি হিসেবে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি দীর্ঘদিন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং বর্তমানেও দলীয় কর্মকাণ্ডে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। শুধু রাজনীতিতেই নয়, মানবিক সংকটেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে মহামারি করোনাকালীন কঠিন সময়ে নিজের জীবন বাজি রেখে অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জাকির হোসেন বাবু কোনো নির্দিষ্ট সময়ে নয়, বরং দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের যেকোনো সুখ-দুঃখে ছায়ার মতো পাশে রয়েছেন। বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে জাকির হোসেন বাবু জানান, জামপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন সাধন করাই তার মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে জামপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এলাকার সচেতন মহলের মতে, জাকির হোসেন বাবুর মতো একজন পরোপকারী, সৎ ও ত্যাগী নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে জামপুর ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে।




























