শিরোনাম
বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

জামালপুর মেলান্দহে বৈশাখী মেলার নামে চলছে মাদক ব্যবসা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 মোঃ রাসেল রানা মেলান্দহ জামালপুরঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৪ দিনেরও বেশি সময় ধরে বৈশাখী মেলার নামের চলছে প্রকাশ্য মাদকসেবন ও বেচাকেনা‌। পাশাপাশি চলছে জুয়ার আসর ও অশ্লীল নৃত্য।‌ তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এসব মাদক সেবন ও বেচাকেনা‌র বিষয় জেনেও নিরব রয়েছেন বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিকেরা।


খোঁজখবর নিয়ে জানা যায়, উপজেলার দুরমুট এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল (রহ) ইয়েমেনীর মাজার অবস্থিত। এই মাজারকে কেন্দ্র করে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিন থেকেই মাস ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলাকে কেন্দ্র করেই মাজারে এক কিলোমিটার আশপাশে বসে বিভিন্ন দোকান। তবে মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। এবার  মেলায় ভক্তদের প্রায় ৫০০ দোকান রয়েছে। 


বৈশাখী মেলা এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। দুই কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজারটির দক্ষিণ-পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুরসংলগ্ন বাগানে গাঁজা সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। মেলার বিভিন্ন জায়গায় তাবু টানিয়ে বসানো হয়েছে গাজার দোকান, এছাড়া অনেকে পাটি পেতে গাঁজা বিক্রি করছেন। পুরো মেলাজুড়ে ছোট-বড় ৫০০ মেলার দোকান চোখে পড়ে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। চলছে গানের আড্ডা ও গাঁজা সেবন। তবে বেশিরভাগ ভক্তদের আস্তানায় অল্প বয়সী কিশোর ও শিক্ষার্থীরা গাঁজা সেবন করছে। এছাড়া নেশাখোরেরা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এদিকে মেলা এলাকায় সার্কাস নামে রাতে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরও দেখা গেছে।


জামালপুর সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বৈশাখী মেলায় প্রকাশ্যে এভাবে গাঁজা সেবন বন্ধ করা প্রয়োজন। না হলে যুবসমাজ ও শিক্ষার্থীরা মাদক সেবনে আসক্ত হয়ে পড়বে। বিশেষ করে ওই এলাকার তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই মেলায় গাঁজা সেবন ও বেচাকেনা‌ বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসন সহ সবাই জানলেও তেমন কোনো অভিযান পরিচালনা হয়নি। 


দুরমুট এলাকার স্থানীয়রা বলছেন, এই মেলার জন্য পুরো একমাস এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না। রাতদিন ২৪ ঘন্টা উচ্চস্বরে বাজে গান বাজনা। বৈশাখ মাস আসলেই অশান্তি শুরু হয়ে যায় এই এলাকার মানুষদের। এই এলাকার তরুণ ও কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে। মেলায় গেলেই অল্প টাকায় মিলেছে গাঁজা। 


মেলায় আব্দুল গফুর নামে এক ভক্তের সঙ্গে কথা হলে তিনি বলেন, বহু বছর ধরে এই মেলা চলে আসছে, তবে আগে মেলায় পাগলাদের সমাগম হইতো না। এখন মেলার শুরু না হতে মেলায় বিভিন্ন জায়গা থেকে পাগলরা এসে এই জায়গায় আস্তানা করে। এই জায়গায় প্রতিদিন রাতে প্রায় পাঁচশ আসর বসে। এদের মধ্যে বেশিরভাগই প্রকৃত পাগল নাই। দূরদূরান্ত থেকে যেগুলো এসেছে সেগুলা ব্যবসা-বাণিজ্য করতেই এসেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত বলেন, আমি এখানে প্রায় ১৭ দিন ধরে এসেছি। এই জায়গায় সবকিছু নিয়ন্ত্রণ করে সোহেল নামে একজন। তার কথাই সবকিছুই হয়। রাত ৯টার পর থেকে আসরের লোকজন বেশি আসতে শুরু করে। দিনের বেলায় তেমন লোকজন থাকে না। এখানে গাঁজা ৩০ টাকা থেকে ৪০ টাকা করে নিয়ে সেবন করা যায়।


এ বিষয়ে মেলা কমিটির সভাপতি ও দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।


জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ বলেন, কিছুদিন আগেও অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।


মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, মেলায় অভিযান অব্যাহত রয়েছে। আর সব সময় পুলিশ টহলে রয়েছে। আমি নিজেও কয়েকদিন অভিযান পরিচালনা করেছি।


আরও খবর




বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা