শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

জেল পলাতক দুর্ধর্ষ কয়েদিরা দুই দিন ধরে ফায়ার করেছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা আন্দোলনের মধ্যে নরসিংদী কারাগারে হামলা চালিয়ে যেসব কয়েদিকে পালাতে সুযোগ করে দেওয়া হয়, তারা দুই দিন ধরে পুলিশের বিপক্ষে ফায়ার (গুলি) করেছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম।



তিনি বলেন, নরসিংদীতে জেল লুট করা হয়েছে। ৮২৬ জন কয়েদিকে চলে যেতে বাধ্য করা হয়েছে। জেলে যেসব দুর্ধর্ষ আসামি ছিল, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। ৮ হাজার রাউন্ডের বেশি গুলি তাদের হাতে তুলে দেওয়া হয়। তারা পুলিশের বিপক্ষে দুই দিন ধরে ফায়ার করেছে।


বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে সাভারের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি নুরুল ইসলাম।


শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে দুটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে নৈরাজ্য চালিয়েছে উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, পুলিশের হাতে সহিংসতার যেসব ভিডিওচিত্র এসেছে, তাতে শিক্ষার্থীদের অস্তিত্ব নেই। সহিংসতার সঙ্গে কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা জ্বালাও-পোড়াও করেনি। দেশের কোথাও তারা এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়নি।


তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে দুটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশ নেয়। সম্প্রতি মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করতে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। সেই হকাররাও জ্বালাও-পোড়াওতে অংশ নেয়। এ সম্মিলিত গোষ্ঠীর উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে অকার্যকর করা এবং সরকার উচ্ছেদ করা। অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার কাজটাই তারা করেছে।


ঢাকা রেঞ্জের ডিআইজি আরও বলেন, ভিডিওতে যাদের দেখেছি, তারা দুষ্কৃতকারী, নৈরাজ্যকারী। তারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সরকার পতনের মধ্য দিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল।


তিনি বলেন, সাভারে দেখলাম অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট হয়েছে। পশুসম্পদ অফিসে দেখলাম সব রুম তছনছ করা হয়েছে। এসিগুলো পর্যন্ত খুলে নিয়ে লুট করা হয়েছে। এমনকি টয়লেটের কমোড পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সহিংসতায় শুধু ভাঙচুরকারীরা নয়, লুটেরারাও অংশ নিয়েছিল। মানুষের জানমাল রক্ষায় পুলিশ দাঁড়িয়েছে, সাধ্যমত আইন প্রয়োগ করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও আইন প্রয়োগ করে যাবে।


নুরুল ইসলাম বলেন, সাভারে ২০টির বেশি প্রতিষ্ঠান তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সড়কে অনেকগুলো গাড়ি পোড়ানো হয়েছে। ডিবি কার্যালয় তছনছ করা হয়েছে। ট্রাফিক পুলিশ বক্স নিশ্চিহ্ন করা হয়েছে। সিটি সেন্টারসহ শপিং মল, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তিন দিন ধরে এই নৈরাজ্য চালিয়েছে তারা।


তিনি বলেন, ঢাকা জেলায় ১৯টি মামলা হয়েছে। আড়াই শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হতাহতের তথ্য বর্তমানে পুলিশের কাছে নেই।


এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজামান ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এএফএম সায়েদ প্রমুখ।



আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা