শিরোনাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

জলবায়ু অভিবাসনকে দয়া নয়, জননীতির অংশ হিসেবে দেখতে হবে: তথ্যমন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জলবায়ু পরিবর্তন (Climate change) বা আর্থসামাজিক কারণে মানুষের অভিবাসন বা স্থানান্তরের বিষয়টিকে কেবল মানবিকতা বা দয়ার দৃষ্টিতে দেখার সুযোগ নেই। একে একটি গুরুত্বপূর্ণ ‘জননীতি’ হিসেবে বিবেচনা করে রাষ্ট্রের মূল নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীদের অভিযোজন চ্যালেঞ্জ ও স্থানীয় পর্যায়ের সমাধান’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা (এসডিসি)। 


তথ্যমন্ত্রী বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অভিবাসনকে একটা ঝামেলা হিসেবে দেখি, আর যারা দরদী তারা এটাকে মানবিকতা হিসেবে দেখেন।

কিন্তু আসলে আমাদের দেখার লেন্সটা পরিবর্তন করতে হবে। এটা সম্পূর্ণই একটি জননীতির বিষয়।

পরিবেশগত বা আর্থসামাজিক যে কারণেই হোক, অভিবাসনের এই বিবর্তন একটি অনিবার্য গতি। একে আমাদের চলমান নীতি-নির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, ভূমধ্যসাগরের দুর্ঘটনার সঙ্গে ঢাকা বা চট্টগ্রামে মানুষের কাজের সন্ধানে আসার যে গতি, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। যারা স্থানান্তরিত হচ্ছেন, তারা বাধ্য হয়েই করছেন। তারা কেবল করুণা পাওয়ার জন্য ঘুরে বেড়াবেন এমনটা ভাবা ঠিক নয়।


দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার কারণে অতীতে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া অতটা পরিপক্ক ছিল না। তবে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করেছে। বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির এটাই গুণগত পার্থক্য যে আমরা সমস্যাগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করছি।


মন্ত্রী বলেন, আগে অভিবাসনের কারণ হিসেবে কেবল পরিবেশ বা অর্থনীতিকে দেখা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনৈতিক সংকটও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পেয়েছি এবং সরকারপ্রধান রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছি।


পরিবেশ বিপর্যয় নিয়ে মন্ত্রী বলেন, দু-একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক বাদে সারা বিশ্বই বিজ্ঞানের ব্যাখ্যা মেনে নিয়েছে। বিজ্ঞান এখনো পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহ আবিষ্কার করতে পারেনি যেখানে সমস্যা হলে আমরা সবাই চলে যেতে পারব। তাই এই গ্রহকে বাসযোগ্য রাখা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে।


রামরু-র কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সরকারের নিয়মিত এজেন্ডার বাইরেও অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি। এই ধরনের কর্মশালা নীতি-নির্ধারণী ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনবে। 


আরও খবর




বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা