
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের জনভোগান্তি, কাদা-পানি আর চলাচলের সীমাহীন দুর্ভোগ কাটিয়ে তাহিরপুর সদর ইউনিয়নে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উন্নয়নের পরিবর্তন। হাওরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ একটি সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।তাহিরপুর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিকসা পশ্চিম হাটি মেইন রোড সংলগ্ন খালেদের বাড়ির পেছনের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। বোর মৌসুমে শনির হাওর থেকে ধান পরিবহন করতে গিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হতো।স্থানীয়দের ভাষ্যমতে,এই সড়ক দিয়েই প্রতি মৌসুমে হাজার হাজার মন ধান পরিবহন করা হয়। ফলে সড়কটির উন্নয়নকে তারা শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং হাওরাঞ্চলের কৃষি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।এলাকাবাসীর দাবি,দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ গ্রহণ করেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী। তাঁর উদ্যোগে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানান।মোঃ জুনাব আলী বলেন,জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবক হিসেবে নির্বাচিত করেছে। তাই জনগণের প্রতিনিধি হিসেবে আমি দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।স্থানীয় সচেতন মহল মনে করছেন,এই ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে তাহিরপুর সদর ইউনিয়ন আরও উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। কৃষক ও সাধারণ মানুষও এই উদ্যোগকে ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।




























