শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল

জনবল সংকটে চালু হচ্ছে না ৫০০ শয্যার নতুন ইউনিট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পুরোপুরি প্রস্তুত হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। জনবল নিয়োগের অভাবে ৪ মাস ধরে প্রায় তালাবদ্ধ হাসপাতালটির ৫০০ শয্যার বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় ১৪০০ পদ পূরণ।


হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসেছেন পেশায় নিরাপত্তাকর্মী লাল মিয়া। তিনি হার্টের রোগী। কয়েকদিন ধরে হাসপাতালে এসে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। হাসপাতাল থেকে তার স্বজনদের বলা হয়েছে, বেড খালি নেই।


তার মতো আরও অনেক ভুক্তভোগী রয়েছেন। যারা প্রতিনিয়ত চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। একজন বলেন, অন্য একটি মেডিকেল কলেজে ৪-৫ দিন ভর্তি ছিলাম, পরীক্ষার রিপোর্ট দেখে এই হাসপাতালে রেফার্ড করে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়েছে, ঢাকা মেডিকেল হাসপাতালে যেতে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায় রয়েছেন। তাদের স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন ৪০ থেকে ৫০টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা। এমআরআইয়ের সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় দুই মাস পর্যন্ত।


একজন ভুক্তভোগী বলেন, ইমারজেন্সিতে ডাক্তার দেখিয়েছি। ভর্তি হতে বলেছেন, কিন্তু এখানে কোনো সিট নেই। অন্য আরেকজনের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, সিসিইউতে গিয়ে বলছে, ‘সিট নেই। সোহরাওয়ার্দী অথবা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও।’


ভোগান্তি কমাতে পাশেই নির্মাণ করা হয়েছে আরও ৫০০ শয্যার একটি ভবন। এখানে আছে অত্যাধুনিক দুটি মডুলার অপারেশন থিয়েটার। ৪০ বেডের আইসিইউ ইউনিট। দুটি ক্যাথ ল্যাব, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। সব মিলিয়ে অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে সেবার জন্য পুরোপুরি প্রস্তুত এই ইউনিট।


হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন আহমেদ বলেন, হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি, উন্নত অবকাঠামো ও প্রয়োজনীয় সেবা সুবিধার দিক থেকে সরকারি খাতে এমন হাসপাতাল দেশে আর নেই বললেই চলে। তবে পিপিআর নীতিমালায় পরিবর্তনের কারণে জনবল নিয়োগ, যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন কার্যক্রমে নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। এ কারণেই কিছু কাজ বাস্তবায়নে দেরি হয়েছে।


গত বছরের ৮ ডিসেম্বর ভবনে সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু জনবলই নিয়োগ হয়নি এখনও। পদ রাখা হয়েছে ৮৫২টি। এর মধ্যে চিকিৎসক ৪৪৬, নার্স ২৪৭। বাকিরা অন্যান্য পদের। এর বাইরে আউটসোর্সিং জনবল ৫৫৯ জন।


সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এখন মূল সমস্যা লোকবল সংকট। ধাপে ধাপে জনবল দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক হলে হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। জনগণকে দ্রুত সেবা দিতে সরকার কাজ করছে। আশা করছি, ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই এটি সেবার আওতায় আসবে।


প্রসঙ্গত, নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণ শুরু হয় ২০২০ সালে। ব্যয় ধরা হয় ৫০৬ কোটি টাকা। নান্দনিক স্থাপত্যশৈলী, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তিসহ সব মিলিয়ে হাসপাতালের ইউনিট টু তৈরি হয়েছে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা নিয়ে। গত ছয় বছর ধরে এই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগ নির্মাণ করলেও নেওয়া হয়নি কোনো জনবল প্রস্তুতি।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী