শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

জরাজীর্ণ আমতলী সদর ইউনিয়ন পরিষদ ভবন: ঝুঁকি নিয়ে চলছে জনসেবা,পরিত্যক্ত ঘোষণার দাবি জনসাধারণের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুনসী আমতলী (বরগুনা) প্রতিনিধি:


২০০৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং সরকারের অধীনে ইউনিয়ন পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও অবকাঠামোগত কাজ পরিচালিত হয়।


বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।প্রায় দুই যুগের বেশি সময় ধরে ভবনের বিভিন্ন স্থানে ফাটল, দেয়ালের পলেস্তারা খসে পড়া এবং ছাদের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে সেবা নিচ্ছেন সাধারণ মানুষ ও দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ  ভবনের জরাজ্বীর্ন অবস্থাটিতে দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।


স্থানীয় সূত্রে জানা যায়,২০০৭ সালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি নির্মিত দীর্ঘ প্রায় দুই দশক ধরে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভবনের অবকাঠামো দুর্বল হয়ে পড়ে। বর্তমানে ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, অনেক জায়গায় পলেস্তারা খসে লোহার রড বের হয়ে গেছে। বর্ষা মৌসুমে ছাদ চুঁইয়ে পানি পড়ায় নথিপত্র সংরক্ষণেও সমস্যা হচ্ছে।


সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভবনের ভেতরে প্রবেশ করলেই এক ধরনের আতঙ্ক কাজ করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাদের দাবি, মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এমন একটি প্রতিষ্ঠানের ভবন যদি অনিরাপদ অবস্থায় থাকে, তাহলে তা শুধু জনদুর্ভোগই বাড়ায় না, বড় ধরনের প্রাণহানির ঝুঁকিও সৃষ্টি করে। তাই জরুরি ভিত্তিতে ভবনটির প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।


এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হলে তারা জানান, ভবনটির বিভিন্ন অংশে ফাটল ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।


এনএসএস এর আরএমএসসিএস প্রজেক্টের আমতলী সদর ইউনিয়ন সুপারভাইজার মো: মুহিত হোসেন বলেন,আমরা অনেক সময় সেবা ও তথ্য প্রচার করে থাকি। তখন অনেক লোকজন আসেন তারা কিন্তু সকলেই ঝুকির মধ্যে প্রোগ্রাম করেন।এতে অতীব জরুরী ভিত্তিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মান করা হোক।




দক্ষিন আমতলীর সেবাগ্রহীতা খাদিজা বলেন, কোনো দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে দ্রুত উদ্যোগ নিন। যাতে এখানে সেবা নিতে আসা জনসাধারণ ঝুকিতে  না থাকতে হয়।


আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন,আমতলী ৬ নং সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি  শুরু থেকেই ঝুকির মধ্যে রয়েছে।এখানে সেবা নিতে প্রায় তিন/চার শত লোক আসেন। তারা উপরে উঠতে গেলে ভবনটি কম্পন শুরু করে এবং দেওয়াল ও পিলার খসে পরছে। এদিক বিবেচনা করে ভবনটি পরিত্যক্ত ঘোষনা করে নতুন ভবন নির্মান করা হোক।


আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: মানজুরুল হক কাওসার বলেন,আমি এ ইউনিয়নে প্রশাসক পদে দায়ীত্ব পাওয়ার  পরে প্রথমেই ইউনিয়ন পরিষদের ভবনটি পরিদর্শন করি তাতে দেখতে পাই ভবনটির পিলার, ছাদ, দেয়াল ও পলেস্তার খসে পরে যাচ্ছে। এতে একপ্রকার বড় ধরনের ঝুকির সম্ভাবনা রয়েছে।অতীব জরুরী ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে নতুন ভবন নির্মান করা হোক।আমরা এ ব্যপারে মৌখিকভাবে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: জাফর আরিফ চৌধুরী স্যারকে অবগত করেছি।


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: জাফর আরিফ চৌধুরী বলেন,আমরা বিষয়টি উর্ধতন কতৃপক্ষদের অবহিত করবো। যাতে দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মান হয়।


আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন