শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, দাবি আদায়ে আন্দোলনের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়।


বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিকদলগুলো এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে।


কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি।


এদিকে, বিএনপির সঙ্গে মতপার্থক্য কতোটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতারা।


এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বলেও বিএনপিসহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐকমত্য কমিশনর দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়েই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।


এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে। দলটি পুরনো কাঠামো, সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে।


অন্যদিকে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভূক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা।


এ বিষয়ে আখতার হোসেন বলেন, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়নে করতে না দেয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।


আরিফুল ইসলাম আদীবম বলেছেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।


এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা।


আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐকমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেয়া হবে।


আরিফুল ইসলাম আদীব বলেন, সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি। এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি।


এনসিপি নেতারা বলেন, নব্বইয়ের ৩ দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে। সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব