
হয়েছে মোঃ আনোয়ার হোসেন প্রতিনিধিঃকাজিপুর সিরাজগঞ্জসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা। সিরাজগঞ্জের কাজিপুরে সনামধন্য প্রতিষ্ঠান সোনামুখি নবজাগরনী ক্রীড়া সংঘের আয়োজনে মাদক বিরোধি প্রিতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করে। ৩১জুলাই শুক্রবার বিকেলে সোনামুখি হাই স্কুল মাঠে এই খেলার আয়োজন কোরে প্রচার-প্রচারণা এবং সাবেক খেলোয়াড়দের গেটটুগেদার এর লক্ষ্যে মাদকবিরোধী এক আনন্দময় প্রীতি ফুটবল ম্যাচ খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মাদক এবং সন্ত্রাস মুক্ত রাখতে প্রতিবছর এই খেলার আয়োজন করা হয়। এতে করে এলাকার মানুষ একদিকে যেমন নির্মল আনন্দ লাভ করে তেমনি নানা অপরাধ প্রবণতা থেকে তারা দুরে থাকে। এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং এই খেলার রূপকার মোঃ আবু তালেব।




























