শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

প্রকাশিত:বুধবার ১০ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃসামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হবে আগামীকাল ১১ জুন।ফলে ভোলা জেলার প্রায় ১ লাখ ৬৮ হাজার থেকে ১ লাখ ৭১ হাজারের মতো। এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৬৪ থেকে ৬৫ হাজার জন জেলে রয়েছেন যারা মূলত সাগরগামী বা ইলিশ অভয়াশ্রম এলাকার আওতায় মৎস্য শিকারের সাথে সরাসরি জড়িত।সমুদ্রগামী জেলেদের চলছে সাগরে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি।ঘাটে নোঙর করে রাখা হয়েছে সমুদ্রগামী ট্রলার। মৎস্য আড়ত গুলোতে এখনও শুরু হয়নি কোলাহল, নেই মাছ বেচা-কেনার হাক-ডাক। তবে জেলেদের মাঝে বেড়েছে শেষ সময়ের ব্যস্ততা। কেউ জাল মেরামত করছেন, কেউ বুনছেন নতুন জাল। আবার কেউ ট্রলার ঠিকঠাক করে সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার পর প্রায় শেষ পর্যায়ে তাদের প্রস্তুতি।নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই মাস সাগরে মাছ শিকার বন্ধ ছিল। এ সময়ে অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়লেও নিষেধাজ্ঞা মেনে চলেছেন তারা। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন আশায় বুক বাঁধছেন জেলেরা।এ দিকে মনপুরার কয়েকটি মৎস্য ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে সারি সারি নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার ট্রলার। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ট্রলারগুলোতে চলছে সাগরে যাওয়ার প্রস্তুতি। কেউ ট্রলারে রং করতে ব্যস্ত আবার কেউ তড়িঘড়ি করে ট্রলারে উঠাচ্ছেন জাল। অন্যদিকে যে মৎস্য ঘাটে প্রতিদিন ভোর থেকে চলত লাখ লাখ টাকার মাছ বেচাকেনা, সেখানে এখন বিরাজ করছে নিস্তব্ধতা।সাগরে গিয়ে পর্যাপ্ত মাছ পাওয়ার আশায় কেউ কেউ বুনছেন জাল।সমুদ্রগামী জেলেরা জানান, প্রায় দুই মাস নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছেন। ধার দেনা করে কোনো রকম চলছে তাদের জীবন। নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে প্রত্যাশিত মাছ আহরণ করতে পারলে ধার দেনা কিছুটা পরিশোধ করে পরিবার নিয়ে সুখে থাকবেন বলে মনে করছেন তারা। তবে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তা যুক্ত হয়েছে জেলেদের। পর্যাপ্ত মাছ আহরণ করতে না পারলে আর্থিকভাবে ক্ষতি হবেন তারা। মহাজন ও এনজিওর ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন।সমুদ্রগামী জেলে নোমান মাঝি বলেন, ‘সরকারের দেয়া নিষেধাজ্ঞা এখন শেষ সময়ে। আমরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আশাকরি সাগরে গিয়ে অনেক মাছ-পাব। দুই মাসে যা দেনা হয়েছে মাছ বিক্রি করে সেই দেনা কাটাবো। গত বছর ভালো মাছ পেয়েছি, এ বছরও আশা করি অনেক মাছ পাবো আর ধার দেনা পরিশোধ করতে পারমু।’জেলে মহিউদ্দিন মাঝি বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা ছিল। এখন সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। কেউ ট্রলারের রঙের কাজ করতেছে, আবার কেউ জাল উঠাইতেছে। বিভিন্ন জায়গার জেলেরা সবাই একত্রিত হইতাছে সাগরে যাওয়ার জন্য। অনেক কষ্ট করে সবাই সাগরে যাইতেছে। যদি মাছ পাই তাহলে ঋণ পরিশোধ করতে পারব। আর যদি না পাই তাহলে অনেক কষ্ট হবে। পরবর্তীতে আর যাইতে পারব কিনা সন্দেহ।’মনপুরার জনতা বাজার সমুদ্রগামী ট্রলার আড়তদার সিরাজ পালোয়ান বলেন, আমাদের ট্রলার মেরামত কাজ কমপ্লিট হয়ে গেছে। জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত বছরে নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায়নি। এ বছর কি হবে উপরওয়ালাই ভালো জানে। সাগরে যদি টলিং জাহাজ বন্ধ হয় তাহলে সাগরের মাছের অভাব হবে না। কিন্তু জেলেরা সাগর থেকে ফিরে এসে বলে টলিং জাহাজ লক্ষ লক্ষ টাকার জাল নষ্ট করে। এই জাহাজ ইলিশ মাছ সহ অন্যান্য মাছের রেনু পোনাগুলো মেরে ফেলছে। এগুলো দেখার সাগরে কেউ নেই। একটা ট্রলার সাগরে পাঠাইতে আমাদের সবকিছু মিলিয়ে ন্যূনতম ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়। গত বছর যেভাবে মাছ পায় নাই, এ বছরেও যদি একই রকম অবস্থা হয় তাহলে আমরা ঋণগ্রস্ত হয়ে যাব। আমার তিনটি ট্রলার ছিল, যার দুটি ট্রলার বিক্রি করতে বাধ্য হয়েছি। এ বছর যদি পর্যাপ্ত মাছ না পাওয়া যায় তাহলে পরবর্তীতে সাগরে যাওয়ার আর কোন অবস্থা থাকবে না।এদিকে এক ব্যাক্তি জানান,নিবন্ধিত জেলেরা সরকারি সহায়তা পান। আর অনিবন্ধিত জেলেরা এই সুযোগ সুবিধা পায় না। তাদের দাবি নতুন করে জেলেদের নিবন্ধন করলে তারা উপকৃত হতে পারত।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘সারা বাংলাদেশের মতো মনপুরা উপজেলার আওতার জেলেরা ৫৮ দিনে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাবে। ইতঃপূর্বেই সমুদ্রে যাওয়ার জন্য জেলেরা প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি জেলেরা সমুদ্রে পর্যাপ্ত মাছ পাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। মানপুরায় মাছের দাম সহনশীল পর্যায়ে আছে বলে আমি মনে করি।গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তবে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এ বছর প্রচুর মাছ মিলবে বলে প্রত্যাশা জেলেদের।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত