শিরোনাম
সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৯ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৯ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাত আড়াইটার দিকে এবং শনিবার সকাল ৮টার দিকে দুই দফায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল উপজেলার নলতা কেবিএ কলেজ সংলগ্ন মোবারকনগর গ্রামে।

ভুক্তভোগী মাহফুজুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শনিবার (৯ মে) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, অভিযোগ ওঠে ঘটনাটি আড়াল করতে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত কুমার ঘোষ থানায় পাল্টা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলতা মৌজার আরএস ২৫-৮৫৫৪ নম্বর খতিয়ানের বিএস ৫৭৯ নম্বর দাগের সাড়ে ১৮ শতক জমি মাহফুজুল ইসলামের স্ত্রী রাফিজা খাতুন ২০২৪ সালের ১ আগস্ট ও ৩১ ডিসেম্বর একই গ্রামের নাজমুল আহসান ওরফে রুমির কাছ থেকে দুটি দলিলমূলে ক্রয় করেন এবং সেখানে বসবাস করে আসছেন। একই দাগের আরও ১৫ শতক জমি ২০১৮ সালে রুমির বোন জাহানারার কাছ থেকে কিনেছিলেন অসিত কুমার ঘোষ। ওই জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এ ঘটনায় রাফিজা খাতুন গত ২২ এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অসিত কুমার ঘোষ, তার ভাই অজয় কুমার ঘোষ ও ছেলে রাকেশ এবং রাজেশ চন্দ্র ঘোষকে বিবাদী করে ১০৭ ও ১১৭(৩) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। একই সঙ্গে ১৪৫ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়। আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে অসিত ঘোষ ও তার সহযোগীরা গভীর রাতে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে মাহফুজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ও প্রাচীর ভাঙচুর, মালামাল লুটপাট এবং বাড়ি দখলের চেষ্টা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অসিত কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, “আমার দখলকৃত জায়গায় রাতের আঁধারে দোকানের পাকাঘর ভাঙচুর ও মালামাল লুট করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, জমিটি নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে।

এ বিষয়ে এসআই আব্দুর রহিম জানান, আদালতের নোটিশ অসিত ঘোষকে প্রদান করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে ওসিকে জানানো হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২