শিরোনাম
১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত। নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ
বুধবার ১২ আগস্ট ২০২৬
বুধবার ১২ আগস্ট ২০২৬

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মামলার অজ্ঞাতনামা আসামির তালিকায় নাম অন্তর্ভুক্তির ভয় দেখিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ অভিযোগের তীর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেনের দিকে। অভিযোগকারীদের দাবি, মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নীরবে অর্থ আদায়ের ঘটনা ঘটছে। তবে মামলার আশঙ্কায় ভুক্তভোগীদের অধিকাংশই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। অনুসন্ধানে জানা গেছে, কুশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ৫ থেকে ৬ জন নেতাকর্মীর কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া মথুরেশপুর ইউনিয়নের এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার কাছ থেকেও ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই কৌশলে মোট প্রায় অর্ধকোটি টাকা আদায় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন,মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। কিছু ব্যক্তির কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

তাদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন কাজীর প্রভাবকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 

এসব বিষয়ে জানার জন্য কৃষকদলের আহবায়ক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকিরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য,গত ১২ জুন রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের পেছনে অবস্থিত বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষ্ণনগর এলাকার আবুল হোসেন খাঁর ছেলে রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।

তবে মামলাকে কেন্দ্র করে ওঠা নতুন চাঁদাবাজি ও অর্থ বাণিজ্যের অভিযোগ এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ

তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড

ফল প্রকাশের পর বিক্ষোভ, ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আত্রাইয়ের নিহত সেই ১১ মরদেহ পাবার অপেক্ষায় স্বজনরা

নওগাঁয় পূর্ব বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু, পাশে প্রতিমন্ত্রী পুতুল

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গাইবান্ধাবাসী

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত।

নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ


এই সম্পর্কিত আরও খবর

"মাটির মা ফাউন্ডেশন" রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ

তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড

ফল প্রকাশের পর বিক্ষোভ, ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আত্রাইয়ের নিহত সেই ১১ মরদেহ পাবার অপেক্ষায় স্বজনরা

নওগাঁয় পূর্ব বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু, পাশে প্রতিমন্ত্রী পুতুল

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গাইবান্ধাবাসী