
মো:সোহানুর রহমান স্টাফ রিপোর্টারঃউন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ - এ স্লোগানকে সামনে রেখে কাউনিয়ায় সোমবার সকালে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস - ২০২৬ পালিত হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি,উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, উপজেলা জামাত ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা এনসিপি উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোছা: আফসানা জাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নুসরাত ইমরোজ তিশা প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় । পরে সদস্যদের মাঝে ঋণের চেক,কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক, শিক্ষা উপকরণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।





























